রোববার (১৬ নভেম্বর) ভোররাত ৩টার দিকে দুইটি পৃথকস্থানে এই ঘটনা ঘটে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান চৌধুরী বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুইটি মোটরসাইকেলে পাঁচজন দুর্বৃত্ত এসে হাসপাতালের পার্কিংয়ে রাখা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও জানান, অ্যাম্বুলেন্সের আগুন নেভানোর পর রাত ৩টা ৫০ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে একটি ইউনিট পাঠানো হয়, যারা ভোর ৪টা ৩০ মিনিটে স্টেশনে ফিরে আসে।
ফায়ার ফাইটার লিডার মোহাম্মদ ফজল মিয়া বলেন, শামসুদ্দিন হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সচল ছিল এবং এটি সম্পূর্ণ পুড়ে গেছে। কুমারগাঁও স্ট্যান্ডের বাসটি পরিত্যক্ত ছিল, তার আগুনও নিয়ন্ত্রণে আনা হয়েছে।

জনতার কন্ঠ ডেস্ক 



















