সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

সীমান্তে ৭ লাখ টাকার মাদক জব্দ করলো বিজিবি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৫২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৬ জন দেখেছেন

প্রতিবেদক, হাকিমপুর (দিনাজপুর):
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ও মংলা সীমান্তে পৃথক অভিযানে ২ হাজার ৯৪০ পিস এবং ১ হাজার ৪৭৫ পিস ভারতীয় কুপিজেসিক ইনজেকশনসহ ৭লাখ টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে হিলি সীমান্তের ৪ নম্বর পোষ্ট ও মংলাপাড়া এলাকায় টহলদল অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বস্তা ফেলে পালিয়ে যায়, যা উদ্ধার করে তল্লাশি চালিয়ে মালামাল জব্দ করা হয়।

আজ শুক্রবার দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী সীমান্তে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মাদক, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

83
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে ৭ লাখ টাকার মাদক জব্দ করলো বিজিবি

আপডেট টাইম : ০৫:৫২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫