নোয়াখালী–২ (সেনবাগ–সোনাইমুড়ী) আংশিক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের ধানের শীষ প্রতীকের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় সেনবাগ উপজেলার ছমির মুন্সির হাট বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিলে আওয়ামী লীগের শাসনামলের দুঃসহ নির্যাতন ও নিপীড়ন থেকে মুক্তির প্রত্যাশায় সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা জনস্রোতে পরিণত হয়।
গণমিছিলে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন ও জামাল উদ্দিন বাবলু, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জহিরুল ইসলাম, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সামছুল হক সামু, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ (বতু) প্রমুখ।
এছাড়াও কাবিলপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ গণমিছিলে অংশগ্রহণ করেন।
গণমিছিল থেকে ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে ছমির মুন্সির হাট বাজার এলাকা।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















