সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

হাকিমপুর ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৩৪ জন দেখেছেন
হাসান আলী, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নিরাপদ খাদ্য আইনের আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স হাজী ট্রেডার্স নামের একটি খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর)  রাত সাড়ে ৯টা থেকে রাত ১১টা  এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহীম আলী। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে চালানবিহীন ও লেবেলবিহীন বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ছিল রংযুক্ত মসুর ডাল, নুডুলস, কাসুন্দি, আচার, মধু এবং শিশুখাদ্যের মতো পণ্য। এসব কার্যক্রম ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ এর স্পষ্ট লঙ্ঘন।
পরিস্থিতি বিবেচনা করে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
দিনাজপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা জানান, অভিযানে রঙ মেশানো মট ডালকে মুগ ডাল হিসেবে চালানবিহীনভাবে বিক্রি করা হচ্ছিল। এছাড়াও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয়। তিনি আরও জানান, অভিযান রাত সাড়ে ৯টা থেকে ১১টা  পরিচালিত হয়। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এ ধরনের অপরাধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হাকিমপুর ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৩:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫