দিনাজপুরের হাকিমপুর পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দিনাজপুর-৬ আসনে ডা. এজেড এম জাহিদ হোসেনের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী হাকিমপুর পৌর কৃষকদল ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় হাকিমপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, মহল্লা ও পাড়ায় পাড়ায় ঘুরে সর্বস্তরের মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ ডা. জাহিদের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
লিফলেট বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে হাকিমপুর পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আজাদ খান বলেন, হাকিমপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে ডা. এজেড এম জাহিদ হোসেনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। হিলির উন্নয়ন মানেই ধানের শীষ। তিনি আরও বলেন, হিলি রেল স্টেশনের আধুনিকায়ন, রাস্তাঘাটের সংস্কার এবং স্থানীয় যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে ডা. জাহিদ হোসেনই একমাত্র যোগ্য কান্ডারী।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিপ্লব হোসেন, সভাপতি, হাকিমপুর পৌর কৃষক দল,আজাদ খান সাধারণ সম্পাদক হাকিমপুর পৌর কৃষক দল, শাহিনুর ইসলাম সাংগঠনিক সম্পাদক পৌর কৃষক দল, কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি ও পৌর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
প্রচারণা চলাকালীন সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতৃবৃন্দ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি সংবলিত লিফলেট তুলে দেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

হাসান আলী (হাকিমপুর) দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















