সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

হিলিতে পুলিশি অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

হাকিমপুরে মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাইনুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) জয়পুরহাট জেলা সদরের ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। ​গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর (রাজধানী মোড়) মহল্লার শাহজাহান আলীর ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একটি মাদক মামলায় দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত মাইনুলকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই মাইনুল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
​হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-৫ র‍্যাব ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
​ওসি আরও জানান, আজ রোববার (৪ জানুয়ারি) সকালে গ্রেপ্তারকৃত আসামিকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হিলিতে পুলিশি অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬