সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

হিলিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

দিনাজপুরের হিলিতে ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোস্তাক (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হরেকৃষ্টপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তাক উপজেলার নন্দিপুর গ্রামের মৃত আব্দুল মনার ছেলে এবং হরেকৃষ্টপুর গ্রামের আক্কাস আলীর জামাতা।
​ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায়, বিকেলে ওই কিশোরী তার নানির বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যায় তার নানি গরু আনার জন্য পাশের মাঠে গেলে এই সুযোগে বাড়িতে প্রবেশ করে মোস্তাক। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।
​ভুক্তভোগীর নানি জানান, আমি মাঠ থেকে ফিরে এসে মোস্তাককে হাতেনাতে ধরি। ওই সময় প্রতিবেশী মইনুল নামের একজন এসে মোস্তাককে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
​ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তাক পলাতক রয়েছেন। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ছেলে ফোন রিসিভ করে এবং বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে তার স্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি।
​স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন জানান, ভুক্তভোগী পরিবার বিষয়টি আমাকে জানিয়েছে। ইউপি চেয়ারম্যান আইনশৃঙ্খলা মিটিংয়ে আছেন। তিনি ফিরলে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেব।
​হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা নথিভুক্ত হওয়া মাত্রই আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
81
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হিলিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

আপডেট টাইম : ১০:৫২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫