সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo তাড়াশে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নারীসহ ৭ জন গুরুতর আহত Logo বসন্ত উৎসবেও বিক্রি কম, ক্ষতিগ্রস্ত হিলির ফুল ব্যবসায়ীরা Logo বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত Logo ভালোবাসা দিবসে নদী-নিজামের নতুন গান ‘না যেও না’ Logo পাকিস্তান ম্যাচের আগে টিম হোটেলে বান্ধবীর সঙ্গে হার্দিক, অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া Logo ইরানে হামলার জোর সম্ভাবনা, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র Logo তারেক রহমানের কণ্ঠে জাতীয় ঐক্যের ডাক Logo আখতারের আসনে ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর, সড়ক অবরোধ Logo সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী প্রার্থী ভিপি আয়নুল হককে মন্ত্রিসভায় চান স্থানীয়রা Logo লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, তালিকায় আছে হেভিওয়েটরাও

প্রবাসী ভোটার নিবন্ধন সাড়ে ৫১ হাজার ছাড়াল

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধন করেছেন সাড়ে ৫১ হাজারের বেশি প্রবাসী।

নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ইসির ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে।

গত ১৯ নভেম্বর বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের অ্যাপে নিবন্ধন শুরু হয়েছে। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

যে সব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র প্রভৃতি। মোট নিবন্ধন করেছেন (বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত) ৫১  হাজার ৭২২ প্রবাসী।

এছাড়া বাংলাদেশে বসবাসরত (ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, সরকারি চাকরিজীবী, কয়েদি) ভোটাররা ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।

84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

তাড়াশে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নারীসহ ৭ জন গুরুতর আহত

প্রবাসী ভোটার নিবন্ধন সাড়ে ৫১ হাজার ছাড়াল

আপডেট টাইম : ১১:১৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫