সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহলের সংবাদ সম্মেলন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণে রবীন্দ্র বিরোধী চক্র ষড়যন্ত্রে লিপ্ত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ১৮২ জন দেখেছেন

বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনের যৌক্তিকতা বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রক্টর মো. নজরুল ইসলাম

জনতার কন্ঠ প্রতিবেদক:
যখন স্থায়ী ক্যাম্পাস দাবীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উত্তাল, ঠিক তখন পরিবেশ আন্দোলনকর্মীর পরিচয়ে রবীন্দ্র বিরোধী একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে চলনবিল ক্ষতিগ্রস্ত হওয়ার মিথ্যা প্রচারণা শুরু করেছে চক্রটি।

শুক্রবার (১৫ আগষ্ট) প্রস্তাবিত বুড়ি পোতাজিয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ ও দ্রুত ডিপিপি অনুমোদনের দাবিতে পৃথক তিনটি সংবাদ সম্মেলনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি ও স্থানী সচেতন মহল এমনটা দাবী করেন।

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর অডিটোরয়িামে সকাল সাড়ে ১০টায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ভারপ্রাপ্ত প্রক্টর মো. নজরুল ইসলাম। তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবিত স্থানের সঙ্গে চলনবিলের কোনো সম্পর্ক নেই। এখান থেকে চলনবিলের দূরত্ব ৬৮ কিলোমিটার। মাঝখানে গ্রাম, বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদসহ নানাবিধ অবকাঠামো রয়েছে।

চলনবিল রক্ষ করতে চাইলে বাঁধ নিয়ে কথা বলুন, স্লুইজগেইট নিয়ে কথা বলুন, ভূমি  দখল নিয়ে কথা বলুন, অবৈধ বালু উত্তোলন নিয়ে কথা বলুন। বিশ্ববিদ্যালয় প্রকৃতিকে আশ্রয় করে মানুষ ও প্রকৃতির পারস্পরিক মিতালি রক্ষা করে তৈরি হয়।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা কেবল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিরোধী নয়, তারা রবীন্দ্রবিরোধী, উচ্চশিক্ষাবিরোধী এবং দেশবিরোধী। তারা একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

এ সময় সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ, সহকারি অধ্যাপক দেবশ্রী দোলন, প্রোগ্রামার মানিক আহমেদ ও কম্পিউটার অপারেটর সজিব উপস্থিত ছিলেন।

বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনের যৌক্তিকতা নিয়ে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন।

একই স্থানে সাড়ে ১১টায় বহল বাড়ি ও বুড়ি পোতাজিয়া গ্রামবাসীর পক্ষে সচেতন নাগরিক ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্যে ডা. আব্দুল হান্নান বলেন, বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত ক্যাম্পাস প্রকল্প এলাকা দিয়ে চলনবিলের পানি প্রবাহিত হয় না। চলনবিলের পানি অন্য দিক দিয়ে যায়। তাহলে চলনবিলের ক্ষতি হবে কি করে? যারা বালুর ব্যবসা, গোচারণ ভূমি ইজারার নামে লুটপাটের সাথে জড়িততারাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বাঁধা দিচ্ছে।

এ সময় সমাজ সেবক মোহাম্মদ আলী, জাকির মাস্টার, মারুফুল ইসলাম ও ফার্মাসিষ্ট শাহজাহান উপস্থিত ছিলেন।

বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে বলেন, পরিবেশ আন্দোলনকর্মীর পরিচয়ে একটি লোভী, স্বার্থান্ধ গোষ্ঠী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে চলনবিল ক্ষতিগ্রস্ত হবে বলে মিথ্যা প্রচারণা চালাতে শুরু করে। অথচ গত নয় বছরে এ বিষয়ে তারা একটি কথা বলেনি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের যৌক্তিকতা নিয়ে স্থানী সচেতন মহলের সংবাদ সম্মেলন।

আমরা ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ষড়যন্ত্রের পথ পরিহার করুন। লোভে পড়ে শত শত শিক্ষার্থীর জীবন নিয়ে খেলবেন না। এই প্রতিষ্ঠানের আলোয় আপনার পরিবার ও সমাজও আলোকিত হবে। আর যদি ষড়যন্ত্রের পথ পরিহার না করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্ত-কর্মচারী এবং স্থানীয় অধিবাসী আপনাদের সামাজিক ও আইনগতভাবে প্রতিহত করবে। টানা বিশদিনের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিকসহ যাবতীয় কার্যক্রম বিপর্যস্ত। এর সঙ্গে জড়িয়ে আছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। আমরা দ্রুত স্বাভাবিকভাবে শ্রেণিকক্ষে ফিরতে চাই। সেই পথটি কেবল সরকারই খুলে দিতে পারে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণকারী সরকার শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির প্রতি সম্মান জানাবে, এটিই আমাদের প্রত্যাশা। লিখিত বক্তব্য পাঠ করেন জাকারিয়া জিহাদ, মিজানুর রহমান মিলন, মেরাজ ও হাসান।

পৃথক সংবাদ সম্মেলনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীরা শনিবার (১৬ আগষ্ট) প্রতীকী অনশন কর্মসূচির ঘোষণা দেন। সেই সাথে ১৭ আগষ্ট একনেক বৈঠকে ডিপিপি অনুমোদন না হলে সচিবালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহলের সংবাদ সম্মেলন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণে রবীন্দ্র বিরোধী চক্র ষড়যন্ত্রে লিপ্ত

আপডেট টাইম : ০৪:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫