মোঃ শিবলী নোমান
তুমি আসবে নীল শাড়িতে
আকাশও সেজেছে নিলে।
সাদা মেঘের ভেলা যেন
চলছে দুলে দুলে।
বাতাসে সেই শাড়ির আঁচলে
উঠছে যেন ঢেউ।
তুমি ছাড়া মনের অনুভূতি
বুঝবেনা তো কেউ।
নীল কন্যা সাগর তীরে
হাঁটবে খালি পায়ে।
সাগরের ঢেউ বয়ে যাবে
মনের মধ্য দিয়ে।
নীল সাগরের পারে তুমি
নীল কন্যা হবে।
নীলের ছোঁয়া মনের মাঝে
তখন বয়ে যাবে।
নীল কন্যা নীল সাগরে
পা ভিজাবে জলে।
নীল কন্যা মনের সাথে
অনেক কথাই বলে।
মন দিয়ে নীল কন্যাকে
বেঁধে রাখতে হয়।
তখন সেই নীল কন্যা
কভু হারাবার নয়।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 




















