মোঃ শিবলী নোমান
তোকে দেখার পরে আমার
মনটা হারিয়ে গেছে।
মনটা আমি খুঁজে পাই
শুধুই তোর মাঝে।
কিভাবে যে চুরি করে
মনটা নিয়ে গেলি।
কেমন করে এখন আমি
তোকে চোর বলি।
হারিয়ে যাওয়া মনটা আমি
যখন খুঁজতে যাই।
চোখ বুজলেই শুধু আমি
তোকে দেখতে পাই।
নিয়ে গেছিস মনটা আমার
রাখিস যত্ন করে।
এই মনটা থাকে যেন
শুধুই তোর তরে।
মনটা কেন চুরি করলি
কেন বলিসনি মুখে।
তোর মাঝেই রাখিস মনটা
থাকে যেন সুখে।
তুই মনটাকে যত্ন করে
রেখে দিস তবে।
মনটাকে দেখতে চাইলে
তোকে দেখা হবে।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 




















