সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ীতে দিনভর গণসংযোগ করলেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে ধানের শীষ প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনভর খোকশাবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। তিনি নলিছাপাড়া ও গুনেরগাঁতী এলাকায় ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন।
এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র বিনির্মাণের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষ প্রতিকের কোন বিকল্প নেই।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আলাল প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















