ঠাকুরগাঁওয়ে কৃষি রসায়ন এগ্রো লিমিটেড এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সদর উপজেলার ভূল্লী থানার কচুবাড়ীতে কৃষি রসায়ন এগ্রো লিমিটেড এর অফিস প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় কৃষি রসায়ন এগ্রো লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর এনামুল হক, চেয়ারম্যান মশিউর রহমান, ডাইরেক্টর শামীম হোসেন, ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আসাদুজ্জামান খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন, আব্দুল মালেক, শাহা আলমসহ কোম্পানির ডিলার, কীটনাশক ব্যবসায়ী, চাষী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় এক আলোচনা সভায় কৃষি রসায়ন এগ্রো লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর এনামুল হক বলেন, নিরাপদ ও টেকসই কৃষিকাজে ব্যবহৃত উন্নত মানের কীটনাশক পণ্য বাজারজাত করাই আমাদের প্রধান লক্ষ্য।
চাষীদের ফসলের ফলন উৎপাদন ও গুনগতমান বাড়ানোর জন্য উচ্চমানের বীজ, কীটনাশক এবং ফসল রক্ষায় চাষীদের জন্য আমাদের কোম্পানি কাজ করে যাচ্ছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এই কোম্পানি সারাদেশে বিস্তার লাভ করবে।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

ঠাকুরগাঁও (রংপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















