সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক Logo চার নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, পাঁচ জেলায় বন্যার শঙ্কা

বাড়ির দরজায় কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি: আতঙ্কে পরিবার

দরজায় রেখে যাওয়া কাফনের কাপড় ও চিরকুট। ছবি : সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক পরিবারের দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত ব্যক্তির রেখে যাওয়া হুমকিমূলক চিরকুটে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ায় তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

সোমবার (২৭ এপ্রিল) উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের বাসিন্দা আবুল হাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হাসেমের ছেলে আরিফুল ইসলাম রিফাত ও তার স্ত্রীকে লক্ষ্য করে এ হুমকি দেওয়া হয়। গত সোমবার বিকেলের দিকে কে বা কারা তাদের ঘরের দরজার সামনে একটি কাফনের কাপড় রেখে যায় এবং সঙ্গে একটি চিরকুট সংযুক্ত করে। বিষয়টি নজরে আসার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

ওই চিরকুটে, পুলিশে অভিযোগ করলেও কোনো ভয় নেই উল্লেখ করে রিফাত ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি তার স্ত্রীকে উদ্দেশ্য করে কাফনের কাপড় রেখে যাওয়ার কথা লেখা ছিল। ভাষা ও বক্তব্যের ধরণ ঘটনাটিকে আরও ভয়াবহ ও রহস্যজনক করে তুলেছে বলে স্থানীয়রা মনে করছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, হঠাৎ এমন অপ্রত্যাশিত ও ভয়ংকর হুমকির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। কে বা কারা এ কাজ করেছে, তা তারা বুঝতে পারছেন না। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ঘটনায় তারা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ব্রাহ্মণপাড়া থানার (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ঘটনাটি আমরা গুরুত্বসহকারে দেখছি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে, পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে

বাড়ির দরজায় কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি: আতঙ্কে পরিবার

আপডেট টাইম : ১২:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬