সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

ফ্রান্সের পথে আলিয়া, লক্ষ্য কান উৎসব

কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এরই মধ্যে মুম্বাই ছেড়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সোমবার ভোরে কানের উদ্দেশে রওনা হন তিনি। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। সাদা ট্যাঙ্ক টপ, কালো কোট ও ডেনিম জিনসে বেশ স্টাইলিশ লুকেই দেখা যায় তাকে। আন্তর্জাতিক একটি বিউটি ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে এবার উৎসবে যোগ দিচ্ছেন আলিয়া—এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে। বিশ্বখ্যাত সেই বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে কানের লাল গালিচায় আন্তর্জাতিক তারকাদের সঙ্গেও হাঁটবেন আলিয়া। সেখানে থাকবেন ইভা লঙ্গোরিয়া থেকে জানে ফন্ডা ও ভিয়োলা দাভিসসহ আরও অনেক বিশ্ব তারকা।

দ্বিতীয়বার কানে অংশ নেওয়া প্রসঙ্গে আলিয়া বলেন, ‘দ্বিতীয়বার কানে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি। গত বছরের অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয় আর এ বছর আরও বড় উদযাপনের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। নারীদের পারস্পরিক সমর্থন ও তাদের কণ্ঠস্বরের উদযাপনের মঞ্চ কান চলচ্চিত্র উৎসব। এমন একটি ব্র্যান্ড যারা নারীর ক্ষমতায়ন ও মূল্যবোধকে দৃঢ়ভাবে সমর্থন করে। তাদের সঙ্গে এ যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত।’

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে আলিয়া অভিনীত সিনেমা ‘আলফা’। এ ছাড়া এই অভিনেত্রীর হাতে রয়েছে সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। উল্লেখ্য, আজ থেকে শুরু হয়ে আগামী ২৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে কান চলচ্চিত্র উৎসব। ভারতের হয়ে এবার কানের মঞ্চে আলিয়া ভাট ছাড়াও দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অদিতি রায় হায়দারিকে। এ ছাড়া প্রথমবারের মতো অংশ নিচ্ছেন টালিউড অভিনেত্রী পার্নো মিত্র।

ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ড. শামারুহ মির্জা

ঠাকুরগাঁওয়ে কেশুর বাড়ী এলাকার তাঁতিদের সঙ্গে মতবিনিময় ও তাঁতশিল্প পরিদর্শন করেছেন বিএনপি’র মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বড় কন্যা ডক্টর শামারুহ মির্জা।
মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কেশুরবাড়ী তাঁতী পাড়ায় গিয়ে তিনি তাঁতশিল্পীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি দেশের বাজারে তাঁত শিল্পকে পরিচিত করে শিল্পটিকে পুনরুজ্জীবিত ও প্রতিষ্ঠা করার আশা প্রকাশ করেছেন।
তিনি বলেন, দেশের তাঁত শিল্প বর্তমানে ক্রান্তিকালীন সময় পার করছে। সরকারের ‘এক গ্রাম এক পণ্য’ স্লোগানের আলোকে এই শিল্পকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ গ্রহণ করেছে।
এ সময় তিনি তাঁতিদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের এলাকায় ব্র্যাক থেকে লোকজন এসে তাঁতশিল্প নিয়ে আলোচনা করেছে। আড়ংয়ের মাধ্যমে তাঁতজাত পণ্য বাজারজাত করার পরিকল্পনা রয়েছে। তাঁতিদের প্রশিক্ষণ দিয়ে আধুনিক ও মানসম্মত পণ্য উৎপাদনে সহযোগিতা করা হবে। বিষয়টি নিয়ে ব্র্যাক ও সংশ্লিষ্টদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি এবং আপনাদের ধন্যবাদ জানাতে চাই।
নির্বাচনে দেওয়া অঙ্গীকার এর কথা স্মরণ করে তিনি আরও বলেন, আপনারা আমার আব্বাকে নির্বাচিত করেছেন। আপনাদের যেকোনো সমস্যা হলে ইউনিয়নের নেতাদের মাধ্যমে জানাবেন, সব কথা আমাদের কাছে পৌঁছে যাবে। তাঁতশিল্প যেন আবার ঘুরে দাঁড়াতে পারে, সে বিষয়ে আমরা কাজ করতে চাই।
এ সময় ড. শামারুহ মির্জা স্থানীয় তাঁতশিল্প ঘুরে দেখেন এবং তাঁতিদের তৈরি কম্বল ক্রয় করেন। তাঁর এই উদ্যোগে স্থানীয় তাঁতিদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
স্থানীয় তাঁতশিল্পী শ্যামলি রানী বলেন, একসময় এই এলাকায় তাঁতশিল্প খুব জনপ্রিয় ছিল। এখন অনেক তাঁত বন্ধ হয়ে গেছে। কাজ না থাকায় মানুষ মাঠে-ঘাটে শ্রমিকের কাজ করতে যাচ্ছে। যদি আবার এই শিল্প চালু হয়, তাহলে গ্রামের মানুষ উপকৃত হবে।
রবিন্দ নামে এক তাঁতী বলেন, তাঁতের সুতা এখন অনেক দূর থেকে সংগ্রহ করতে হয়, দামও অনেক বেশি। ফলে খরচ বাড়ছে কিন্তু লাভ কমে যাচ্ছে। সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে এই শিল্প আবার আগের অবস্থায় ফিরতে পারবে। আমরা আশা করি মহাসচিব স্যারের মেয়ে এ উদ্যোগ নিবেন।
স্থানীয়দের দাবি, একসময় কেশুর বাড়ী এলাকার শতাধিক পরিবার তাঁতশিল্পের সঙ্গে জড়িত থাকলেও অবহেলা, কাঁচামালের সংকট ও বাজার ব্যবস্থার দুর্বলতার কারণে ধীরে ধীরে এ শিল্প হারিয়ে যেতে বসেছে। বর্তমানে অনেক তাঁত অচল হয়ে পড়ে আছে। এমন পরিস্থিতিতে ড. শামারুহ মির্জার এই সফর ও সহযোগিতার আশ্বাস নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন তাঁতশিল্পীরা।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল হক, ৪নং বড়গাঁও ইউনিয়ন বিএনপির, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শাহিন আলম, বালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গফুর, বড়গাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

টাইগারদের টেস্ট জয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দন

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এদিন ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় টাইগাররা।

এর আগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট তাদের দেশেই জিতেছিল বাংলাদেশ; এবার জয় দেশের মাটিতে।

দলটির বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় টাইগারদের। মিরপুর টেস্টে ২৬৮ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তান গুটিয়ে যায় ১৬৩ রানে।

মাদক সংশ্লিষ্টতায় পুলিশের বিরুদ্ধে জিরো টলারেন্স: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশবাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, পুলিশের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা এবং জনআস্থা ধরে রাখার বিষয়ে বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাদকবিরোধী অবস্থানকে আরও কঠোর করা হয়েছে।

মো. আলী হোসেন ফকির বলেন, দেশের যুব সমাজ এবং ভবিষ্যতের জন্য বড় হুমকি হচ্ছে মাদক। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে কোনো সদস্যের বিরুদ্ধে যদি মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ইতোমধ্যে মাদক সংশ্লিষ্টতায় জড়িত কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে বাহিনীর অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী বাহিনী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, পুরস্কারপ্রাপ্ত সদস্যদের এই অর্জন শুধু স্বীকৃতিই নয়, এটি তাদের দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও নেতৃত্বগুণেরও প্রতিফলন।

দেশের কল্যাণে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আইজিপি বলেন, এসব সাফল্য ভবিষ্যতে অন্য সদস্যদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

স্বর্ণের দাম নিম্নমুখী, বাজারে অনিশ্চয়তার ছায়া

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সঙ্গে ডলার ও তেলের দাম বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে সুদের হার নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

মঙ্গলবার স্পট স্বর্ণের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৮ দশমিক ২২ ডলারে নেমেছে। এর আগে দিনটিতে স্বর্ণের দাম তিন সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।

অন্যদিকে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০৬ দশমিক ১০ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে রেখেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ মার্কিন মূল্যস্ফীতি তথ্য প্রকাশের আগে বাজারে চাপ তৈরি হয়েছে।

তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি ও সুদের হার দীর্ঘ সময় উঁচুতে থাকার আশঙ্কাও নতুন করে জোরালো হয়েছে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে।

কোরবানির হাটে চাঁদাবাজি হলে দ্রুত হটলাইনে জানান: স্বরাষ্ট্রমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসময় চাঁদাবাজির ঘটনা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নাম্বারে ফোন দেওয়ার অনুরোধও জানান তিনি।

মঙ্গলবার (১২ মে) আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ঈদুল আজহার আগের এবং পরের সাতদিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল করা হবে। এছাড়া কোরবানির সব পশুর হাটেই আনসার সদস্য মোতায়েন থাকবে। এবং পশুর হাটে সকল প্রকার চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে।

তিনি বলেন, ঈদুল আজহায় নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার জন্য।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি পশুর হাট হবে আর ১১টি হবে দক্ষিণ সিটি করপোরেশনে।

এছাড়া কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ঈদের আগে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে। বিজিএমইএ এবং বিকিএমইএ এ বিষয়ে রাজি হয়েছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি দাবি করেন, ‘চাঁদাবাজির কারণে বাজারে পণ্যের দাম বেড়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চাঁদাবাজি কোথায় বেড়েছে, সেই তথ্য পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারব।’

এদিকে, গত ৩০ এপ্রিল থেকে দেশজুড়ে চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক কারবারি ও জুয়াড়িদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। বিশেষ করে মাদক ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে জোর দেওয়া হয়েছে। পুলিশ সদরদপ্তর, ডিএমপি ও জেলা পুলিশ সুপারদের নিয়মিতভাবে অভিযানের অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চলচ্চিত্রে ইতিহাস বিকৃতি রোধে সচেতনতামূলক কর্মশালা

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ আয়োজনে “ঐতিহাসিক চলচ্চিত্র এবং ঐতিহাসিক বিষয়বস্তু অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সঠিক ইতিহাস উপস্থাপন এবং অপতথ্য প্রদান রোধ” শীর্ষক এক কর্মশালা আজ মঙ্গলবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।

কর্মশালার সূচনা বক্তব্য প্রদান করেন বিসিটিআই-এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মো. মোকছেদ হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর।

মূল প্রবন্ধে ড. শাহ নিস্তার কবীর ইতিহাসভিত্তিক চলচ্চিত্র নির্মাণে সত্য ও বস্তুনিষ্ঠতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইতিহাস ও ইতিহাসনির্ভর চলচ্চিত্র নির্মাণের মূল দায়িত্ব হলো সত্যকে সঠিকভাবে উপস্থাপন করা এবং অপতথ্য বা বিকৃত ইতিহাস থেকে বিরত থাকা। নতুন নির্মাতাদের মধ্যে ইতিহাস সম্পর্কে সচেতনতা ও দায়বদ্ধতা তৈরি করাই এ ধরনের কর্মশালার মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ব্যক্তিগত মতাদর্শ, রাজনৈতিক উদ্দেশ্য কিংবা ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দিলে ইতিহাস বিকৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রে এ ধরনের প্রবণতা লক্ষ্য করা যায় বলে তিনি উল্লেখ করেন।

কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব এ এস এম জাহীদ, বাংলাদেশ ফিল্ম এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরউল্লাহ এবং পরিচালক জনাব মো. মসিহউদ্দিন শাকের।

‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রের পরিচালক জনাব মো. মসিহউদ্দিন শাকের বলেন, চলচ্চিত্র সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এক্ষেত্রে সত্য অত্যন্ত অপরিহার্য, কারণ সত্যই সুন্দর। সংস্কৃতির অংশ হিসেবে আমরা অবশ্যই সত্য ইতিহাসনির্ভর চলচ্চিত্র দেখতে চাই। শুধু পুঁথিগত জ্ঞান নয়, জীবন থেকেও অনেক কিছু শিখতে হবে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব ম. জাভেদ ইকবাল তাঁর সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট দেশের চলচ্চিত্র শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। ভবিষ্যতে বিসিটিআই-এর শিক্ষার্থীদের হাত ধরে সত্য ইতিহাসনির্ভর চলচ্চিত্র নির্মিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব এ এস এম জাহীদ বলেন, ঐতিহাসিক চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সত্যকে। অপতথ্য ও অসত্য অনেক সময় সমাজে বড় ধরনের বিভ্রান্তি ও বিপর্যয় সৃষ্টি করতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সাবেক চেয়ারম্যান ইমরান হোসেন বলেন, ইতিহাসনির্ভর চলচ্চিত্র নির্মাণে গভীর গবেষণা অপরিহার্য। সত্যকে পরিহার করে নির্মিত চলচ্চিত্র দর্শক গ্রহণ করে না বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের শিক্ষক আল আমিন রাকিব তনয় বলেন, ইতিহাসভিত্তিক চলচ্চিত্র নির্মাণ একটি চ্যালেঞ্জিং কাজ এবং এর জন্য যথাযথ গবেষণা ও ডকুমেন্টেশন অত্যন্ত জরুরি।

বিসিটিআই-এর প্রধান নির্বাহী জনাব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বলেন, বন্ধুপ্রতিম প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবিষ্যতেও বিসিটিআই-এর শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশাবাদী।

অনুষ্ঠানের শেষ পর্বে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে গাজী মাহবুব, মনিরুল ইসলাম ও ফজলে হকসহ বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিবর্গ এবং বিসিটিআই-এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দেশের মাটিতে টেস্টে প্রথমবার পাকিস্তানকে হারিয়ে টারগারদের ইতিহাস

দেশের মাটিতে প্রথমবারের মতো কোনো টেস্ট ম্যাচে পাকিস্তানকে হারানোর গৌরব অর্জন করল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সফরকারীদের ১০৪ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। আর তাতেই নতুন ইতিহাস গড়ল টাইগাররা। সেইসঙ্গে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

২৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি ওপেনার ইমাম-উল হককে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। তার করা বলে কটবিহাইন্ড হন ইমাম। আউট হওয়ার আগে করেন ৫ বলে ২ রান। আরেক ওপেনার আজান আওয়াইস করেন ৩৩ বলে ১৫ রান। আর দলনেতা নেতা শান মাসুমের ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

৬৮ রানে তিন উইকেট হারিয়ে চাপেই পড়েছিল পাকিস্তান। চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন আব্দুল্লাহ ফজল ও সালমান আগা। এই জুটিতে আসে ৫১ রান। ফিফটির দেখা পাওয়া ফজলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ১১৩ বলে ১১টি চারের সাহায্যে ৬৬ রান করেন ফজল। পরের ওভারেই সালমান আগাকে পরাস্থ করেন তাসকিন আহমেদ। সালমান করেন ৩৯ বলে ২৬ রান। এরপর পাকিস্তানের বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে।

এর আগে, প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ১৭৯ রানে এগিয়ে ছিল টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম দিন শান্ত ৮৭, মুশফিক ২২, লিটন দাস ১১, মেহেদি হাসান মিরাজ ২৪, তাইজুল ইসলাম ৩, তাসকিন আহমেদ ১১ রানে আউট হন। ৪ রানে অপরাজিত থাকেন এবাদত হোসেন। এ ছাড়া আগের দিন মাহমুদুল হাসান জয় ৫, সাদমান ইসলাম ১০ ও মুমিনুল হক ৫৬ রানে আউট হন।

পাকিস্তানের হাসান আলি ও নোমান আলি ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ ও পাকিস্তান ৩৮৬ রান করেছিল।

‘নতুন দিগন্ত উন্মোচিত হবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়ে জিএম কাদের

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতিসহ পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

সোমবার (১১ মে) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এই মন্তব্য করেন।

মঙ্গলবার (১২ মে) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্যের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় জি এম কাদের বলেন, ‘শুভেন্দু অধিকারীর ঐতিহাসিক নির্বাচনী বিজয় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ সাফল্য শুধু বিজেপির জন্য নয়, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অভিযাত্রার জন্যও তাৎপর্যপূর্ণ।’

রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে শুভেন্দু জনগণের আস্থা অর্জন করেছেন উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘শুভেন্দু অধিকারী এমন একটি রাজনৈতিক ও জনসেবামূলক ঐতিহ্যের ধারক, যা খুব কম রাজনৈতিক নেতার ক্ষেত্রে দেখা যায়।’

জি এম কাদের উল্লেখ করেন, শুভেন্দু অধিকারীর বাবা শিশির কুমার অধিকারী ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও দীর্ঘদিনের সংসদ সদস্য হিসেবে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মানুষের জন্য জীবনব্যাপী কাজ করেছেন। কাঁথি পৌরসভা থেকে জাতীয় সংসদ পর্যন্ত বিস্তৃত সেই পারিবারিক জনসেবার ঐতিহ্য শুভেন্দু অধিকারীর নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

জাপা চেয়ারম্যান বলেন, ‘নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিধানসভায় ধারাবাহিক দায়িত্ব পালন এবং সংসদ সদস্য হিসেবে দীর্ঘ রাজনৈতিক পথচলায় শুভেন্দু অধিকারী একদিকে যেমন দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তেমনি তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন।’

বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ স্থলসীমান্ত থাকার কথা উল্লেখ করেন জি এম কাদের। তিনি বলেন, ‘দুই বাংলার মানুষের মধ্যে শতাব্দীব্যাপী সাংস্কৃতিক, ভাষাগত ও মানবিক সম্পর্ক বিদ্যমান। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

জাপা চেয়ারম্যান জানান, তার দল সব সময় সীমান্তের উভয় পাশের সাধারণ মানুষের কল্যাণে বিশ্বাস করে। তিনি মনে করেন, শুভেন্দু অধিকারীর জনমুখী নেতৃত্ব দুই বাংলার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

জি এম কাদের তার শুভেচ্ছা বার্তার শেষে শুভেন্দু অধিকারীর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। ভবিষ্যতে দুই বাংলার জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সদ্ভাব আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

সলঙ্গায় মিশুক গাড়ি চুরি করতে গিয়ে গণধোলাই, আটক ১

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ব্যাটারিচালিত মিশুক গাড়ি চুরি করে পালানোর সময় লিটন ওরফে মিঠুন (৩৮) নামে এক ডাকাত সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার রাতে সলঙ্গা থানার চর গোজা গ্রামে এ ঘটনা ঘটে। আটক মিঠুন চর গোজা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সোমবার রাতে উল্লাপাড়া উপজেলার ভেন্নাবাড়ি তেতুলিয়া গ্রাম থেকে একটি ব্যাটারিচালিত মিশুক গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছিল ডাকাত দল। পথে চর গোজা গ্রামে চুরি প্রতিরোধে গ্রামবাসীর স্থাপিত বাঁশকলের কাছে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়।

এ সময় মিশুক গাড়িসহ মিঠুনকে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় মিঠুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। একই সঙ্গে চুরি হওয়া মিশুক গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।

ওসি আরও জানান, আটক মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির অন্তত ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইসলামপুরে জ্বালানি তেল কালোবাজারি: ম্যানেজারকে কারাদণ্ড ও জরিমানা

‎জ্বালানি তেলের বাজারে কারসাজি আর ওজনে কম দেওয়ার দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে প্রশাসনের জালে ধরা পড়ল জামালপুরের ইসলামপুরের ঝর্ণা ফিলিং স্টেশন। মঙ্গলবার (১২ মে) সকালে পরিচালিত এক ঝটিকা অভিযানে বেরিয়ে এসেছে তেল চুরির চাঞ্চল্যকর সব তথ্য। অভিযানে অনিয়ম ও গোপনে তেল বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে বড় অঙ্কের জরিমানা করার পাশাপাশি ম্যানেজারকে পাঠানো হয়েছে জেলহাজতে।

‎​বেশ কিছুদিন ধরেই ঝর্ণা ফিলিং স্টেশনের বিরুদ্ধে তেল মজুত রাখা এবং গোপনে বেশি দামে বিক্রির অভিযোগ আসছিল। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজুওয়ান ইফতেকারের নেতৃত্বে অভিযান চালানো হয়।

‎​ ট্যাগ অফিসার মোস্তফা মনোয়ারের দেওয়া তথ্যমতে, ২৬,০০০ লিটার (পেট্রোল, অকটেন ও ডিজেল) থাকার কথা থকলেও ​বাস্তবে পাওয়া গেছল মাত্র ১৩,২০০ লিটার। ​অর্থাৎ, প্রায় ১২,৮০০ লিটার জ্বালানি তেলের কোনো হদিস মেলেনি, যা গোপনে কালোবাজারে বিক্রি করা হয়েছে বলে প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

‎​ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দুটি পৃথক ধারায় প্রতিষ্ঠানটিকে কঠোর শাস্তি প্রদান করা হয়েছে, ​ধারা ৪৫ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা এবং ​ধারা ৪৬ অনুযায়ী আরও ৫০ হাজার টাকা জরিমানা।

‎ফিলিং স্টেশনের ম্যানেজার মিজানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

‎​ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী নিশ্চিত করেছেন যে, আদালতের রায় কার্যকর করতে দণ্ডপ্রাপ্ত ম্যানেজারকে ইতিমধ্যেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সাধারণ মানুষের দাবি, এই অভিযানের ফলে অন্য অসাধু ব্যবসায়ীদের কাছে একটি কঠোর বার্তা পৌঁছাবে।

যুক্তরাষ্ট্রের কাছে ইরানের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া বিকল্প পথ নেই : গালিবাফ

চলমান সংঘাত নিরসনে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের প্রস্তাবে উল্লেখিত জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো পথ নেই।

খবর তাসনিম নিউজ এজেন্সির।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র অন্য কোনো পথ বেছে নিলে তা সম্পূর্ণ ব্যর্থ হবে। এতে শুধু একের পর এক ব্যর্থতাই আসবে।

তিনি আরও বলেন, তারা যত বেশি সময়ক্ষেপণ করবে, তত বেশি মূল্য দিতে হবে।

ইরানের পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ার করে বলেন, যে কোনো আগ্রাসনের জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।

এক্সে দেওয়া আরেক পোস্টে তিনি লেখেন, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। ভুল কৌশল ও ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফল বয়ে আনে। পুরো বিশ্ব ইতোমধ্যেই এটি বুঝে গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। প্রায় ছয় সপ্তাহ সংঘাত চলার পর গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

তবে যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

সরকারিভাবে ৮৮ জন শ্রমিক নেবে ব্রুনাই, আবেদন পদ্ধতি জানুন

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ব্রুনাইয়ে ৮৮ জন নির্মাণ শ্রমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার (১১ মে) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

নিয়োগের শর্ত ও সুযোগ-সুবিধা:

বিজ্ঞপ্তি অনুযায়ী ব্রুনাইয়ের ‘এয়ারটেক কন্টাক্টর’ নামক প্রতিষ্ঠানে ‘কনস্ট্রাকশন ওয়ার্কার’ পদে এই কর্মীদের নেওয়া হবে। নির্বাচিত কর্মীদের দৈনিক বেতন হবে ২০ ব্রুনাই ডলার। সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা ডিউটি।

দুই বছরের নবায়নযোগ্য চুক্তিতে যাওয়া এই কর্মীদের থাকা, চিকিৎসা এবং বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। এছাড়া ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী অন্য সব সুবিধাও পাবেন।

বয়স ও যোগ্যতা:

আবেদনকারীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার বাধ্যবাধকতা রাখা হয়নি, যা স্বল্পশিক্ষিত ও সাধারণ কর্মীদের জন্য একটি বড় সুযোগ।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের বোয়েসেল-এর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৬। আবেদনের সময় পাসপোর্ট ও প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে এবং বিকাশের মাধ্যমে ফি জমা দিতে হবে। সাক্ষাৎকারের সময় মূল পাসপোর্ট ও অন্য নথি সঙ্গে রাখতে হবে।

সতর্কবার্তা:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত বোয়েসেল-এর বিজ্ঞপ্তিতে কোনো প্রকার দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়েছে বিদেশ কর্মী পাঠানোর ক্ষেত্রে তাদের কোনো এজেন্ট বা শাখা অফিস নেই। তাই সরাসরি সরকারি নিয়ম অনুসরণ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

গায়ক রূপে শাকিব, চরকিতে আসছে ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহার আলোচিত সিনেমা ‘রকস্টার’-এর এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। গত রোববার দুপুরে সিনেমাটির নির্মাতা ও চরকির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান ভালো মানের নির্মাণের সঙ্গে থাকার লক্ষ্যেই তারা ‘রকস্টার’-এর সঙ্গে যুক্ত হয়েছেন। সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু জানান প্রেক্ষাগৃহে মুক্তির পর দেশ ও বিদেশের বিশাল দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছাতেই চরকিকে স্ট্রিমিং পার্টনার হিসেবে বেছে নেওয়া হয়েছে।

উল্লেখ্য বাস্তব জীবনের রকস্টারদের জীবনঘনিষ্ঠ নানা ঘটনার মিশেলে সিনেমাটির গল্প তৈরি করা হয়েছে। এতে শাকিব খানকে অ্যাকশন হিরোর বদলে একজন পেশাদার সংগীতশিল্পী হিসেবে দেখা যাবে।

সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমার গান ও সংগীত পরিচালনায় আছেন আহমেদ হাসান সানি ও জাহিদ নিরব। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিনেমাটি দেখা যাবে তবে ওটিটিতে মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, সেটা বঙ্গবন্ধুর পক্ষে বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, জিয়াউর রহমানকে যেমন মুছে দেওয়া যাবে না। হাজার বছরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে দেওয়া যাবে না।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে আয়োজিত টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপি থাকে না। আর মুক্তিযুদ্ধ তৈরি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর বিএনপিরই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার সুযোগ আছে। যদিও আমাদের অনেক বড় বড় নেতা— যাদের কেউ মানে কিনা জানি না, জনগণের উপর কোনো প্রভাব আছে কিনা জানি না। তারা জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করেছে।

জিয়াউর রহমান এত ছোট না জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের প্রবাদ-পুরুষ। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক না বললাম যেমনভাবে; তেমনই মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানই, সেটা বঙ্গবন্ধুর পক্ষে।

জিয়াউর রহমানের নিজের থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার শক্তি-সামর্থ্য তখন ছিল না দাবি করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বিএনপির অনেক নেতাই আছেন— যারা সব বোঝেন। এত ইংরেজি জানেন কিন্তু ‘অন বি হাফ আওয়ার ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এই কথাটা বোঝেন না।

না বোঝায় তাদের ক্ষতি হবে দাবি করে তিনি বলেন, জিয়াউর রহমানকে যেমন মুছে দেওয়া যাবে না। হাজার বছরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে দেওয়া যাবে না। মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মুছে দেওয়া যাবে না। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে মোছা যাবে না। শেরে বাংলা একে ফজলুল হককে মোছা যাবে না।

যাদের মোছা যাবে না, তাদের আমরা ছোটরা চেষ্টা করলেই মুছতে পারব না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হককে মোছা যাবে না বলেও দাবি করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

জমি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে বাবা ও ভাই খুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে বাবা ও ভাই খুন হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের টেপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার ছেলে জয়নাল আবেদীন কাবিল ওরফে বিশু (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম দুলুর দুই সংসার ছিল। প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম নামে দুই ছেলে রয়েছে। জীবিত অবস্থায় দুলু প্রথম পক্ষের সন্তানদের নামে কিছু জমি লিখে দেন। পরে সেই জমির ভাগ দাবি করেন দ্বিতীয় পক্ষের সন্তানরা। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে দুলু ও তার দুই ছেলে হাবিল এবং কাবিল ভুট্টাখেতে কাজ করছিলেন। এ সময় দ্বিতীয় পক্ষের দুই ছেলে সেখানে গিয়ে জমি নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কথা কাটাকাটির পর সংঘর্ষ শুরু হলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম দুলুর মৃত্যু হয়। গুরুতর আহত কাবিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্তে রাজ্যের ৭১৭ সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন জোসেফ বিজয়।

মঙ্গলবার দেওয়া এক সরকারি আদেশে ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি থাকা এসব দোকান দুই সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়া বা বন্ধ করতে বলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (তাসম্যাক) পরিচালিত মদের দোকানগুলো এ সিদ্ধান্তের আওতায় পড়েছে।

তামিলনাড়ু সরকারের তথ্য অনুযায়ী, রাজ্যে বর্তমানে মোট ৪ হাজার ৭৬৫ সরকারি মদের দোকান রয়েছে। বন্ধের তালিকায় থাকা ৭১৭ দোকানের মধ্যে ২৭৬ ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, ১৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত।

দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজয়ের এ সিদ্ধান্তকে সামাজিক সংস্কার ও জনস্বার্থে বড় পদক্ষেপ হিসেবে দেখছে তার সরকার।

তবে তাসম্যাক রাজ্যের অন্যতম বড় রাজস্ব আয়ের উৎস হওয়ায় এই সিদ্ধান্তে সরকারের আয় কতটা প্রভাবিত হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

৫১ বছর বয়সী অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয় রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার পর কংগ্রেস, বাম দল, ভিসিকে ও মুসলিম লিগের সমর্থনে রাজ্যে প্রথমবারের মতো জোট সরকার গঠন হয়েছে।

বর্তমানে বিধানসভায় বিজয়ের দলের ১০৭ আসন রয়েছে। শরিকদের ১৩ বিধায়কের সমর্থন নিয়ে তিনি শিগগিরই আস্থা ভোটের মুখোমুখি হবেন।

মদের দোকান বন্ধের পাশাপাশি নতুন সরকার আরও কয়েকটি জনকল্যাণমূলক সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে আবাসিক গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন এবং প্রতিটি জেলায় মাদকবিরোধী ইউনিট স্থাপন।

ভাতিজার পরিকল্পনায় চাচির লোনের ৬ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

এনজিও সংস্থা থেকে লোন নিয়ে বাড়ি ফেরার পথে সেলিনা বেগম নামের এক নারীর হাত থেকে টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় ভাতিজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মথুরানগর গ্রামের দত্তনগর-জলিলপুর সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, চুয়াডাঙ্গার জীবননগরের একটি ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন করে ভাতিজা লিটনের মোটরসাইকেলে বাড়ি (পান্তা পাড়া) ফিরছিলেন সেলিনা বেগম। বিকেলে মহেশপুরের মথুরানগর গ্রামের দত্তনগর-জলিলপুর সড়কে পৌঁছলে দুই ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তার হাত থেকে টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান শুরু করে। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল শনাক্ত করে। ওই মোটরসাইকেলের সূত্র ধরে জলিলপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে আমিনুর রহমান খানকে (২৪) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ছিনতাইয়ের কথা স্বীকার করে এবং ছিনতাইকৃত টাকা তার বাড়িতে আছে বলে পুলিশকে জানায়। সে আরও জানায়, সেলিনা বেগমের সঙ্গে থাকা তার ভাতিজা লিটনই এই ছিনতাইয়ের মূল পরিকল্পনাকরী। পরিকল্পনা অনুযায়ী ঘটনার পূর্বে আমিনুর ও শাওন মোটরসাইকেল নিয়ে লিটন ও তার ফুফুকে অনুসরণ করতে থাকে। ঘটনাস্থলে পৌঁছলে লিটন তার মোটরসাইকেলের গতি কমিয়ে দিলে আমিনুরের মোটরসাইকেলের পিছনে বসে থাকা শাওন সেলিনা বেগমের হাত থেকে টাকার ব্যাগটি টান দিয়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, সোমবার রাত ৮টার দিকে পুলিশ আসামি আমিনুরকে নিয়ে তার বাড়িতে গিয়ে তার দেখানো মতে ছিনতাইয়ের ৬ লাখ টাকা উদ্ধার করে। এরপর আসামি লিটন ও বরকতকে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার আরেক আসামি মহেশপুরের কাজীপাড়া গ্রামের আইনাল বদ্দির ছেলে শাওন বদ্দি (২৩) এখনো পলাতক রয়েছে। পুলিশ তাকেও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনের হামলায় আবারও বাংলাদেশি যুবকের মৃত্যু

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিতে গিয়ে ড্রোন হামলায় মো. আ. রহিম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পুটিজানা নামাপাড়া গ্রামের বাসিন্দা। নিহত রহিম স্থানীয় আজিজুল হকের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে গত বছরের অক্টোবর মাসে রাশিয়ায় যান রহিম। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেছিলেন, তিনি সেখানে কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন। পরে জানতে পারেন, চলতি বছরের ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। বিষয়টি তিনি পরিবারের কাছ থেকে গোপন রেখেছিলেন বলেও দাবি স্বজনদের।

পরিবারের সদস্যরা জানান, গত ২ মে রুশ সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রহিম নিহত হন। ওই হামলায় আরও দুই বাংলাদেশি ও এক নাইজেরীয় নাগরিক নিহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত চারজন।

নিহতের মৃত্যুর বিষয়টি পরিবার নিশ্চিত হয় গত সোমবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে। রহিমের বন্ধু লিমন দত্ত সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারের মাধ্যমে পরিবারের সদস্যদের এই দুঃসংবাদ জানান। লিমন নিজেও একই ক্যাম্পে রুশ সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন। হামলায় তিনি গুরুতর আহত হয়ে একটি পা হারিয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের বাবা আজিজুল হক ছেলের মৃত্যুতে শোকাহত কণ্ঠে বলেন, ‘রহিম যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তা আমাদের জানায়নি। জানলে আমি কখনোই তাকে সেখানে যেতে দিতাম না। এখন শুনছি ড্রোন হামলায় সব শেষ হয়ে গেছে। আমার ছেলেকে আর ফিরে পাব না।’

স্থানীয়দের ভাষ্য, রহিম শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক ছিলেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু যুদ্ধের ভয়াবহতায় তার জীবনাবসান হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুটিজানা ইউপি সদস্য আমিনুল ইসলাম হিরা বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। আমি নিহতের পরিবারের খোঁজখবর নিয়েছি। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতার সুযোগ থাকলে আমরা তা নিশ্চিত করার চেষ্টা করব।’

এদিকে বিদেশের মাটিতে যুদ্ধের ঘটনায় একের পর এক বাংলাদেশি নিহত ও আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই বিদেশে কর্মসংস্থানের নামে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে জড়িয়ে পড়া তরুণদের বিষয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

এর আগে, গত ১৭ এপ্রিল ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারান মৌলভীবাজারের মুহিবুর রহমান নামের অন্য এক যুবক।

আজ পর্দা উঠছে কান উৎসবের, স্বর্ণ পামের লড়াইয়ে স্বাধীন চলচ্চিত্র

যুদ্ধ, শোক ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে নির্মিত হরেক রকম গল্প কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম জয়ের লক্ষ্যে দৌড় শুরু করছে।

হলিউডের হেভিওয়েট স্টুডিয়োগুলোর অনুপস্থিতিতে মূল প্রতিযোগিতায় স্বাধীন চলচ্চিত্রের প্রাধান্য চোখে পড়ার মতো। এবার এমন কোনো ছবি নেই, যেগুলোর জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগেভাগে জয়ী বলা দেওয়া যাবে এমন নিরঙ্কুশ কোনো ফেভারিটও নেই। বোদ্ধাদের মতে, স্বর্ণ পাম জিততে পারেন যে কেউ। ফলে জমজমাট লড়াই দেখার অপেক্ষায় চলচ্চিত্রপ্রেমীরা।

মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) পর্দা উঠবে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের। হলিউডের ‘ইন্ডিয়ানা জোন্স’ ও ‘টপ গান’-এর মতো ফ্র্যাঞ্চাইজির জমকালো উদ্বোধনের জন্য পরিচিত এই মনোমুগ্ধকর উৎসবে এবার নেই বড় বাজেটের কোনো ব্লকবাস্টার। সমালোচনার ভারে বক্স অফিসে লোকসানের ঝুঁকি এড়াতে নামজাদা স্টুডিয়োগুলো উৎসবে ছবি পাঠানোর ব্যাপারে সতর্ক বলে ধারণা করা হচ্ছে। যদিও তারকা উপস্থিতির ঘাটতি থাকছে না। আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন আমেরিকান অভিনেত্রী-গায়িকা বারব্রা স্ট্রাইস্যান্ড। আর পরিচালনায় অভিষেক ঘটছে হলিউড তারকা জন ট্রাভোল্টার।

আগামী ২৩ মে সমাপনী আয়োজনে ঘোষণা করা হবে স্বর্ণ পাম জয়ী ছবির নাম। এজন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ২২টি চলচ্চিত্র। মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে এগুলো। এরমধ্যে রয়েছে স্বাধীন ধারার খ্যাতিমান স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার ও হাঙ্গেরির লাসলো নেমেশ পরিচালিত পৃথক দুটি ছবি। পেদ্রো বানিয়েছেন স্প্যানিশ ভাষার ছবি ‘বিটার ক্রিসমাস’। আর লাসলোর নতুন চলচ্চিত্রের নাম ‘মুলাঁ’।

ইরানের আসগর ফারহাদি ও জাপানের ‘ড্রাইভ মাই কার’ খ্যাত রিয়ুসুকে হামাগুচি ফরাসি ভাষার পৃথক ছবি নিয়ে হাজির হয়েছেন কানসৈকতে। ফারহাদির ‘প্যারালাল টেলস’-এ অন্যের বিষয়ে নাক গলানো প্রতিবেশীর ভূমিকায় আছেন ফরাসি অভিনেত্রী ইজাবেল উপের। অন্যদিকে হামাগুচির ‘অল অব অ্যা সাডেন’ নির্মিত হয়েছে বার্ধক্যে বয়স্কদের যত্নকে কেন্দ্র করে।

যুক্তরাষ্ট্র থেকে মূল প্রতিযোগিতায় রয়েছে জেমস গ্রে পরিচালিত ‘পেপার টাইগার’। এতে আবারও একসঙ্গে দেখা যাবে হলিউড তারকা স্কারলেট জোহানসন ও অ্যাডাম ড্রাইভারকে। তারা এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যারেজ স্টোরি’ ছবিতে জুটি বেঁধেছিলেন।

অস্কারজয়ী রামি মালেক অভিনয় করেছেন আইরা স্যাক্স পরিচালিত ‘দ্য ম্যান আই লাভ’-এ। এতে আশির দশকের নিউইয়র্কে এইচআইভি/এইডস সংকটের গল্প তুলে ধরা হয়েছে।

দুই সাবেক স্বর্ণ পাম জয়ী ফিরেছেন এবারের আসরে। জাপানের হিরোকাজু কোরে-এদা ২০১৮ সালে ‘শপলিফটার্স’-এর জন্য স্বর্ণ পাম জিতেছেন। এবার ‘শিপ ইন দ্য বক্স’ ছবির বিষয়বস্তুতে শোক ও কৃত্রিম বুদ্ধিমত্তার সংমিশ্রণ ঘটিয়েছেন তিনি। অন্যদিকে রোমানিয়ার ক্রিস্টিয়ান মুনজিউ পরিচালিত পারিবারিক ড্রামা ‘ফিয়র্ড’-এর পটভূমি নরওয়ের প্রত্যন্ত একটি গ্রাম। এতে অভিনয় করেছেন সেবাস্তিয়ান স্তান ও রেনাটে রাইন্সভে।

এবারের আসরের চলচ্চিত্রগুলোতে রাজনৈতিক আবহ রয়েছে, তবে সেসব মূলত ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, মূল প্রতিযোগিতায় নির্বাচিত বেলজিয়ামের লুকাস ডন্ট পরিচালিত ‘কাওয়ার্ড’-এর কথা। এটি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয়া সৈনিকদের নিয়ে নির্মিত। এছাড়া লাসলো নেমেশের ‘মুলাঁ’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি অধিকৃত ফ্রান্সের প্রতিরোধ আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত। মূল প্রতিযোগিতার আরেক ছবি ফরাসি নির্মাতা এমানুয়েল মার পরিচালিত ‘অ্যা ম্যান অব হিজ টাইম’-এর পটভূমি ভিশি ফ্রান্স।

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থা টালমাটাল হলেও আয়োজকেরা চলচ্চিত্রকেই কেন্দ্রবিন্দুতে রাখার আপ্রাণ চেষ্টা করছেন। তাদের এই মনোভাবের প্রতিফলন দেখা যাবে আসরের উদ্বোধনী চলচ্চিত্র ‘দ্য ইলেকট্রিক কিস’-এ।

আন্তঃযুদ্ধকালীন প্যারিসে নির্মিত এই রোমান্টিক কমেডিকে বর্ণনা করা যায়, একটি কল্পকাহিনি এবং চলচ্চিত্রের প্রতি এক স্তুতি গান। ফ্রান্সের পিয়ের সালভাদোরি পরিচালিত ছবিটি দেখানো হবে উৎসব উদ্বোধন ঘোষণার পরপরই।

বেকারত্ব কমাতে শিক্ষায় নতুন পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারাই দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বেকারত্ব নিরসন ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রাথমিক থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। 

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন খুব সম্ভবত সম্ভব হবে না। 

সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকাও সম্ভব নয়। এ কারণেই বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময়োপযোগী করার কাজ হাতে নিয়েছে।
 
উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সেতুবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, উচ্চ শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপনের কাজ শুরু হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়নে সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের ব্যবস্থা করা হচ্ছে, যাতে তারা ক্যাম্পাস থেকেই উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে এবং অন্যের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।

শুধু উচ্চশিক্ষা নয়, স্কুল পর্যায় থেকেই কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান তিনি। 

চতুর্থ শিল্প বিপ্লব ও প্রযুক্তির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কোয়ান্টাম কম্পিউটিং বা বিগ ডাটার মতো প্রযুক্তি একদিকে প্রথাগত চাকরির বাজার সংকুচিত করছে, অন্যদিকে নিত্যনতুন কর্মসংস্থান তৈরি করছে। 

এ সময় তিনি উবার, ফেসবুক, আলিবাবা ও এয়ারবিএনবির মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের উদাহরণ টেনে বলেন, এদের নিজস্ব কোনো ট্যাক্সি, কন্টেন্ট, পণ্য বা রিয়েল এস্টেট নেই। শুধুমাত্র একটি স্মার্ট ইন্টারফেস ও উদ্ভাবনী আইডিয়া দিয়ে তারা বিশ্ব শাসন করছে। আমাদের প্রচুর মেধাবী মানুষ রয়েছেন, সুযোগ পেলে তাদের পক্ষেও বিশ্বমানের কিছু করা অসম্ভব নয়। 

ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে হাজারো প্রাণের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চায়। যেখানে মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতাই সর্বোচ্চ গুরুত্ব পাবে। 

প্রযুক্তিগত উৎকর্ষতাকে আলিঙ্গন করার পাশাপাশি দেশজ মূল্যবোধ রক্ষার তাগিদ দিয়ে তিনি বলেন, আমরা সমৃদ্ধ ভবিষ্যতের পথে হাঁটব, তবে আমাদের রাষ্ট্র ও সমাজের আবহমান কালের ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধ যেন হারিয়ে না ফেলি সেদিকে খেয়াল রাখতে হবে। এ বিষয়ে শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর : টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শিরোনামে এ কর্মশালা শুরু হয়।

এদিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে তারেক রহমান কর্মশালাটির উদ্বোধন করেন।

অধ্যাপক মামুনের সভাপতিত্বে কর্মশালায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত আছেন।

তারেক রহমান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান গত বছরের ২৭ ডিসেম্বর; যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর। সেদিন তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেন। কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন থাকছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।

এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খান সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন।

অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা সরকারের

দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ সংক্রান্ত প্রস্তাব রাখা হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।

সোমবার (১২ মে) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত বাজেট-সংশ্লিষ্ট বৈঠকে এ প্রস্তাবে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

বর্তমানে দেশে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, জিপ, বাস, ট্রাক ও পিকআপের ক্ষেত্রে অগ্রিম আয়কর আদায় করা হলেও মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা এতদিন এই ব্যবস্থার বাইরে ছিল। তবে রাজস্ব আহরণ বাড়ানো এবং কর ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যে এবার নতুন এই দুই খাতকে করজালের আওতায় আনতে চায় সরকার।

প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করমুক্ত রাখা হতে পারে। তবে ১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের ক্ষেত্রে বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির ক্ষেত্রে ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার বাইকের জন্য বছরে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণের চিন্তা করছে এনবিআর।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৯ লাখ। এর মধ্যে উল্লেখযোগ্য অংশই ১১০ সিসির বেশি হওয়ায় নতুন কর কার্যকর হলে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের সম্ভাবনা দেখছে সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, গড়ে প্রতিটি মোটরসাইকেল থেকে ৪ হাজার টাকা কর আদায় করা গেলে বছরে দেড় হাজার কোটি টাকার বেশি রাজস্ব পাওয়া সম্ভব।

এদিকে ব্যাটারিচালিত অটোরিকশাকেও প্রথমবারের মতো করের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী অটোরিকশার জন্য বছরে ৫ হাজার টাকা, পৌরসভা এলাকায় ২ হাজার টাকা এবং ইউনিয়ন পর্যায়ে ১ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণ করা হতে পারে।

সরকার ইতোমধ্যে ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। সেখানে নিবন্ধন সনদ, ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। একই সঙ্গে এসব যানবাহনের ওপর এনবিআর নির্ধারিত শুল্ক ও কর আরোপের বিধানও রাখা হয়েছে।

মোটরসাইকেল খাতসংশ্লিষ্টরা অবশ্য নতুন কর আরোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, দেশে গত এক দশকে মোটরসাইকেল শিল্পে বড় ধরনের বিনিয়োগ হয়েছে এবং এই খাত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। নতুন কর আরোপ করা হলে সাধারণ ব্যবহারকারী, রাইড শেয়ারিং কর্মী ও ডেলিভারি সেবার সঙ্গে জড়িতদের ওপর বাড়তি চাপ তৈরি হবে।

এনবিআর সূত্র জানিয়েছে, অগ্রিম আয়কর পরিশোধ করলেও যানবাহনের মালিকরা পরে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সেই কর সমন্বয়ের সুযোগ পাবেন। আগামী বাজেট ঘোষণার সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের পথে আলিয়া, লক্ষ্য কান উৎসব

আপডেট টাইম : ০৬:৫৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬