সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে সড়কে তাঁতকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তাঁতকল মালিক ও শ্রমিকরা। শনিবার (২৭ জুন) দুপুরে রায়গঞ্জ পৌরসভার পূর্ব লক্ষীকোলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধানগড়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে লোডশেডিংয়ের কারণে তাঁতকলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় অনেক সময় তাঁত বন্ধ রাখতে হচ্ছে। ফলে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে ক্রেতাদের অর্ডার সরবরাহ করাও সম্ভব হচ্ছে না। এতে মালিক ও শ্রমিক উভয়েই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
পূর্ব লক্ষীকোলা এলাকার তাঁতকল মালিক ও শ্রমিকদের পক্ষে মো. মোত্তাকি বলেন, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাঁতকল চালানো কঠিন হয়ে পড়েছে। সময়মতো উৎপাদন সম্পন্ন না হওয়ায় ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থানও হুমকির মুখে পড়ছে। দ্রুত লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।
স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম বলেন, বিদ্যুৎ সংকটে শুধু তাঁতশিল্প নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার পল্লী বিদ্যুতের ভুইয়াগাঁতী জোনাল অফিসের ডিজিএম মো. নিজামুল ইসলাম বলেন, তাঁতকলের সংযোগ লাইনটি অনেক পুরোনো হওয়ায় বিভিন্ন সময় ত্রুটি দেখা দেয়। এসব সমস্যা সমাধানে কাজ চলছে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
বিক্ষোভ শেষে তাঁতকল মালিক ও শ্রমিকরা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং লোডশেডিং বন্ধের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে সড়কে তাঁতকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ

আপডেট টাইম : ০৪:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬