সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

হাতিয়ায় বেড়াতে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়াতে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার ফুফাতো ভাই সাকিব উদ্দিন (২২)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
রোববার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলার মাইজদী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাকিব উদ্দিন হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাদিয়া গ্রামের মো. সফিকের ছেলে।
র‍্যাব জানায়, ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পরের আত্মীয়। গত ৫ জুন ভুক্তভোগী তার মায়ের সঙ্গে বড় বোনের বাড়িতে বেড়াতে যান। একপর্যায়ে সাকিব তাকে গ্রাম ঘুরে দেখানোর কথা বলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নিয়ে যান। পরে সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা বেড়িবাঁধ সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান অভিযুক্ত। পরে স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করেন। অসুস্থ হয়ে পড়লে তিনি পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানান।
র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

হাতিয়ায় বেড়াতে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেট টাইম : ০৪:২৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬