সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

শরীয়তপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন সমাজসেবক ইয়াসিন

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতে শরীয়তপুরে সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ ইয়াসিনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে সদর উপজেলার আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সাহা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গাছের চারা বিতরণকালে শেখ মোহাম্মদ ইয়াসিন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। আমি আশা করি, প্রত্যেক শিক্ষার্থী একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নেবে এবং অন্যদেরও উদ্বুদ্ধ করবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সাহা বলেন, “এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে শুধু পরিবেশ রক্ষার বার্তাই নয়, তাদের মধ্যে সামাজিক দায়িত্ববোধও তৈরি হবে। আমরা এই উদ্যোগের জন্য শেখ মোহাম্মদ ইয়াসিনকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, “আমরা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে এই চারা রোপণ করব এবং নিয়মিত পরিচর্যা করব। পরিবেশ সুন্দর রাখতে আরও বেশি গাছ লাগানোর বিষয়ে আমরা অন্যদেরও উৎসাহিত করব।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয় এবং সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।

One thought on “শরীয়তপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন সমাজসেবক ইয়াসিন

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

শরীয়তপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন সমাজসেবক ইয়াসিন

আপডেট টাইম : ০৩:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬