সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

হিলিতে কৃষি প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন

দিনাজপুরের হাকিমপুর হিলিতে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ, রাসায়নিক সার, গাছের চারা, নানাবিধ কৃষি উপকরণ এবং বাইসাইকেল ও চেক বিতরণ করা হয়।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকবৃন্দ।
​উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় সরকারের এই প্রণোদনা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের রাষ্ট্রীয় সহায়তা প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত করবে, যা দেশের সামগ্রিক কৃষি উৎপাদনকে অনেক বাড়িয়ে দেবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত উপকারভোগী কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, রাসায়নিক সার, শীতকালীন হাইব্রিড ও উফশী জাতের শাক-সবজির বীজ এবং বাইসাইকেল ও চেক বিতরণ করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

হিলিতে কৃষি প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন

আপডেট টাইম : ১১:২৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬