সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

নোয়াখালীতে ইয়াবাসহ বিভিন্ন মাদক উদ্ধার, গ্রেপ্তার ১

গাঁজার গাছসহ গ্রেপ্তার বাঁধন (বামে) ও ডানে পলাতক হেলাল হোসেন। ইনসেটে উদ্ধার হওয়া গাঁজা ও ইয়াবা।

নোয়াখালীর সদর ও চাটখিল উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি গাঁজা গাছ, ৬১০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম লুজ গাঁজা এবং একটি বিদেশি পিস্তল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অপর একজন পলাতক রয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে ১১টা এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে পরিচালিত অভিযানে এসব আলামত উদ্ধার করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, সদর উপজেলার সুধারাম মডেল থানাধীন নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুর দত্তের হাট গরুর বাজার রোড এলাকায় মো. বাঁধন (২৫) নামে এক ব্যক্তির ভাড়াকৃত বসতঘরের পাশের নিজ দখলীয় জমিতে অভিযান চালিয়ে প্রায় ৭ ফুট ৮ ইঞ্চি লম্বা ও ১ কেজি ওজনের একটি চাষকৃত গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের কাজী বাড়ি এলাকায় পলাতক আসামি হেলাল হোসেন (২৮)-এর বসতঘরে অভিযান চালিয়ে ৬১০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম লুজ গাঁজা, CZ83, CAL.7.65 BROWNING MADE IN CHINA খচিত একটি বিদেশি পিস্তল সদৃশ বস্তু এবং একটি গুলি সদৃশ বস্তু উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় হেলাল হোসেন পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত মো. বাঁধন এবং পলাতক হেলাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সুধারাম মডেল থানা ও চাটখিল থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

নোয়াখালীতে ইয়াবাসহ বিভিন্ন মাদক উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট টাইম : ০১:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬