সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

খেলা দেখে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঝগড়ার পর যুবকের আত্মহত্যা

মো. রায়হান হোসেন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পারিবারিক কলহের জেরে মো. রায়হান হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রায়হান হোসেন একই গ্রামের আব্দুল বারিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পারিবারিক কলহের সৃষ্টি হলে এর জের ধরে রাত আনুমানিক সাড়ে ৪টা থেকে সকাল ৬টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের শয়নকক্ষে গামছা দিয়ে গলায় ফাঁস দেন তিনি।
পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত সেনবাগ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

খেলা দেখে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঝগড়ার পর যুবকের আত্মহত্যা

আপডেট টাইম : ০১:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬