সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার (২২ জুলাই) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জিআর নং-১৬৪/১৯ (রায়)-এর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. জাহিদ হাসান ওরফে সুমন (পিতা: মো. আমিনুল ইসলাম ভুট্র), উপজেলার তবারীপাড়া এলাকার বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে সিআর নং-১৫/২৬ (রায়)-এর ওয়ারেন্টভুক্ত আসামি মোছা. সালমা বেগম (৩৭), স্বামী মো. হযরত আলী, উপজেলার ডুমুরাই গ্রামের বাসিন্দাকেও আটক করা হয়।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আদালতের পরোয়ানা বাস্তবায়নে রায়গঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।”

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















