দিনাজপুরের হাকিমপুর থানার পৃথক মাদক মামলা, আদালতের গ্রেফতারি পরোয়ানা এবং মোবাইল কোর্টের অভিযানে মোট ৮ জন আসামিকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
রবিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
পুলিশ জানায়, মাদক মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকার মো. ময়নুল ইসলাম (৩২) ও মো. নিপুল হোসেন (৩০)।

এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত মামলায় গ্রেপ্তার করা হয় হাকিমপুর উপজেলার সাদুরিয়া গ্রামের মো. বনিজ আলী (৫৬), ধাওয়া নশীপুর (কোকপাড়া) এলাকার মো. ফয়জুর রহমান (৬৬), রাংগামাটিয়া এলাকার ইবনে মাসুদ (৩৩) এবং দক্ষিণ বাসুদেবপুর এলাকার মো. রুবেল ইসলামকে।
এদিকে, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চন্ডিপুর গ্রামের আহসান হাবিব ও বলরামপুর গ্রামের মো. আব্দুর রহিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্ত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশি প্রহরায় কেন্দ্রীয় কারাগার, দিনাজপুরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাকিমপুর থানা পুলিশ।

হাসান আলী, হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















