সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দীর্ঘদিন ভোগান্তির পর স্বস্তিতে পথচারী

গজারিয়ায় ৩০০ মিটার সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন

দীর্ঘদিনের ভোগান্তি শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। সড়ক সংস্কারের নতুন উদ্যোগে ফুটে উঠেছে তাঁদের মুখের হাসি। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতায় পুরান বাউশিয়া গ্রামের গুরুত্বপূর্ণ একটি সড়কের সংস্কারকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় বাউশিয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের ‘বাউশিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’ থেকে ‘সফিক এর বাড়ি’ পর্যন্ত ৩০০ মিটার (প্রায় ১,০০০ ফিট) দৈর্ঘ্য বিশিষ্ট সড়কটির সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়কটির শুভ উদ্বোধন ঘোষণা করেন বাউশিয়া ইউনিয়ন প্রশাসক মোঃ এবাদুল হক। এ সময় বাউশিয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের প্রশাসক সদস্য মোঃ সোবাহান প্রদান, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মিয়াজী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ পথচারীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, এ সড়কটি দিয়ে প্রতিদিন বাউশিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কেন্দ্রীয় কবরস্থান, দুটি মাদ্রাসা, ২৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয় এবং একাধিক মসজিদে শত শত মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা চরম বেহাল ছিল। বিশেষ করে বর্ষার দিনে বৃষ্টি হলেই সড়কে পানি জমে থাকত এবং হাঁটাচলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ত। আজ ইউনিয়ন প্রশাসনের এই উদ্যোগের ফলে তাঁদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অবসান ঘটায় তাঁরা অত্যন্ত আনন্দিত।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

দীর্ঘদিন ভোগান্তির পর স্বস্তিতে পথচারী

গজারিয়ায় ৩০০ মিটার সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন

আপডেট টাইম : ০১:৪৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬