সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি গালিবাফের, ‘চরম মূল্য দিতে হবে’

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, কেশম দ্বীপে বেসামরিক নাগরিকদের হত্যার মাধ্যমে যুদ্ধক্ষেত্রের পরাজয় ঢাকার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এর জন্য ওয়াশিংটনকে চরম মূল্য দিতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। খবর আইআরএনএর।

শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র প্রতিদিনই নতুন নতুন অপরাধে নিজেদের হাত রক্তাক্ত করছে। কেশম দ্বীপের বেসামরিক বাড়িঘরে চালানো সন্ত্রাসী হামলা মিনাব ও লামের্দে সংঘটিত অপরাধেরই ধারাবাহিকতা।

তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে যে আঘাত আমেরিকা পাচ্ছে, তা নিরীহ মানুষের রক্ত ঝরিয়ে পুষিয়ে নেওয়ার অভ্যাস তাদের হয়ে গেছে। কিন্তু এর মূল্য তাদের দিতে হবে।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল কেশম দ্বীপ এবং বুশেহর, ফারস ও খুজেস্তান প্রদেশের বিভিন্ন এলাকা।

সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয় কেশম দ্বীপের চাহ তাঙ্গু এলাকায় একটি আবাসিক বাড়িতে। ওই হামলায় একই পরিবারের তিন সদস্য বাবা, মা ও তাদের এক সন্তান নিহত হন। পরিবারটির অপর দুই সন্তান আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি গালিবাফের, ‘চরম মূল্য দিতে হবে’

আপডেট টাইম : ০৬:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬