সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

​তাড়াশে যুবদল নেতার উদ্যোগে চলনবিলে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত

সিরাজগঞ্জের তাড়াশে চলনবিলের উন্মুক্ত জলাশয়ে ব্যক্তিগত অর্থায়নে ৫০ মণ তেলাপিয়া মাছের পোনা অবমুক্ত করেছেন তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুম।
​রবিবার (৯ আগস্ট) সকালে তাড়াশে আয়োজিত এই ব্যতিক্রমী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আইনুল হক।
​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি মো. নাজিম উদ্দিন ফকির, তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শুকুর মির্জা ও মো. মিলন খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম খান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি মো. আইনুল হক বলেন, ‘যারা নিঃস্বার্থভাবে নিজস্ব অর্থায়নে দেশ ও সাধারণ জনগণের কল্যাণে কাজ করেন, তারাই প্রকৃত জিয়ার সৈনিক। বক্তব্যের শেষভাগে তিনি সমাজ থেকে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

​তাড়াশে যুবদল নেতার উদ্যোগে চলনবিলে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত

আপডেট টাইম : ০৬:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬