সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

বেলকুচিতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচিতে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাতেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার বাতেন উপজেলার ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে সুজনের দোকানে কিছু কেনার জন্য যায় সে। বাড়ি ফেরার পথে বাতেন তাকে ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি ঘাসের ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

পরে শিশুটির বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় বাতেন সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাতেনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।’

নোট: অভিযোগের বিষয়টি এখনো আদালতে প্রমাণিত হয়নি; তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

বেলকুচিতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬