সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি তামিমের: মা-বাবাকে উৎসর্গ

সাদা পোশাকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আবার বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাও আবার অস্ট্রেলিয়ারই মাঠে। তানজিদ হাসান তামিমের কাছে সেটা স্পেশাল না হয়ে কি উপায় আছে! ম্যাচ শেষে তা অকপটেই স্বীকার করেছেন টাইগার ওপেনার। আর ক্যারিয়ারের এই ‘বিশেষ’ সেঞ্চুরি মা-বাবাকে উৎসর্গ করেছেন তানজিদ হাসান তামিম।

নাথান লায়নকে লং অফে ঠেলে তানজিদ তামিমের আজকের উচ্ছ্বাস ছিল দেখার মতো। হেলমেটটা খুলে শূন্যে উড়েছেন। হেলমেট-ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করা এই ব্যাটার ডারউইনে আজ দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন। সেঞ্চুরি প্রসঙ্গে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘সেঞ্চুরি যেহেতু অবশ্যই স্পেশাল। আমার মা-বাবার জন্য দিতে চাই এটা।’

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের এমন দাপুটে পারফরম্যান্স অনেকেরই হয়তো কল্পনার বাইরে ছিল। কদিন আগে এই ডারউইনেই ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ৩৮ রানে। ম্যারারা ওভালে সিরিজের প্রথম টেস্টের প্রথম দুই দিন শেষে বাংলাদেশ এগিয়ে ১৫৩ রানে। হাতে এখনো রয়েছে ৪ উইকেট।

টানা দুই দিন দুর্দান্ত খেলার পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তানজিদ তামিম। ২৫ বছর বয়সী বাঁহাতি ওপেনার বলেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। ভালো একটা দিন পার করেছি আমরা। আমাদের পরিকল্পনা এটাই ছিল যে প্রথম সেশন কীভাবে কাটাতে পারি। তারাও অনেক ভালো বোলিং করেছে। আমাদেরও চেষ্টা ছিল বাড়তি কিছু করব না।’

গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তামিমের। অভিষেক টেস্টে দুই ইনিংস মিলে করেন ৩০ রান। আজ অস্ট্রেলিয়ার মাঠে নিজের প্রথম টেস্ট ইনিংসে সেঞ্চুরি করে ফেললেন তিনি। ১৯৭ বলে ৮ চার ও ১ ছক্কায় ১০১ রান করে আউট হয়েছেন।

ডারউইনে সেঞ্চুরি করে হানিফ মোহাম্মদের ৬২ বছর আগের স্মৃতি মনে করালেন তামিম। ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ায় প্রথম ইনিংসেই তিন অঙ্ক ছুঁয়েছিলেন হানিফ। এমনকি ২০০৬ সালে শাহরিয়ার নাফিসের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরিয়ান বনে গেলেন তামিম। ডারউইনে সেঞ্চুরিটা তাই তামিমের কাছে বিশেষ কিছুই। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘দিনশেষে যেটা বললেন আমার দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি। সত্যিই একটা ভালো লাগার মুহূর্ত।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি তামিমের: মা-বাবাকে উৎসর্গ

আপডেট টাইম : ০৬:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬