সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

অনুপম রায়ের ঘরে নতুন অতিথি, পুত্রসন্তানের জন্ম

অনুপম রায়। ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও প্রস্মিতা পালের সংসারে এসেছে নতুন অতিথি। পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন এই শিল্পী দম্পতি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন অনুপম।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে অনুপম লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুত্রসন্তানের বাবা-মা হয়েছি আমরা।” ভারতীয় সংবাদমাধ্যমকে গায়ক জানিয়েছেন, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। একই সঙ্গে বাবা হওয়ার আনন্দও প্রকাশ করেছেন তিনি।

তবে অনুপম ও প্রস্মিতার জীবনে নতুন এই অধ্যায়ের খবরটি অনেকটাই অপ্রত্যাশিত ছিল ভক্তদের কাছে। কারণ পুরো বিষয়টিই গোপন রেখেছিলেন তারা। এমনকি প্রস্মিতার অন্তঃসত্ত্বা হওয়ার খবরও প্রকাশ্যে আসতে দেননি এই দম্পতি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন দুজনেই। তাই হঠাৎ করে তাদের বাবা-মা হওয়ার খবর সামনে আসায় চমকে গেছেন অনুরাগীরা।

অনুপম ও প্রস্মিতার পরিচয় অবশ্য বিয়ের অনেক আগে থেকেই। পেশাগত সূত্রে তাদের পরিচয়, এরপর ধীরে ধীরে সেই সম্পর্ক বন্ধুত্ব এবং পরে প্রেমে গড়ায়। তবে সম্পর্কের বিষয়টিও প্রকাশ্যে আনেননি তারা। অনেকটা নীরবেই ২০২৪ সালে বিয়ের খবর জানান এই দুই শিল্পী।

এর আগে পিয়া চক্রবর্তীর সঙ্গে সংসার করেছিলেন অনুপম রায়। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। প্রায় ছয় বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০২৩ সালে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন পিয়া। আর তার পরের বছরই প্রস্মিতা পালের সঙ্গে নতুন জীবনে পা রাখেন অনুপম।

এবার সেই সংসারেই যোগ হলো নতুন সদস্য। পুত্রসন্তানের আগমনে অনুপম-প্রস্মিতার জীবনে শুরু হলো নতুন এক অধ্যায়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

অনুপম রায়ের ঘরে নতুন অতিথি, পুত্রসন্তানের জন্ম

আপডেট টাইম : ০৬:৫৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬