সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি, শপথ শুক্রবার

দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। ভোটের সমীকরণে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ থেকে বড় ব্যবধানে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা (এমপি)। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে শপথ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংসদে দলগুলোর আসনসংখ্যার হিসেবে শুরু থেকেই এগিয়ে রয়েছেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের সাধারণ আসন ও সংরক্ষিত মিলে বিএনপির সদস্য ২৪৭ জন।

বিপরীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর মোট আসন বিএনপির তুলনায় অনেক কম। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।
ফলে সংখ্যার হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থীর জয় প্রায় নিশ্চিত। 

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন (চট্টগ্রাম-৪ আসন এখনো ফাঁকা আদালতের নির্দেশনায়)। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীই নির্বাচিত হবেন। তবে সরল সংখ্যাগরিষ্ঠতার হিসেব ধরলে ৩৪৯ ভোটের মধ্যে ১৭৫ ভোট পেলেই একজন প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারবেন।

সংসদে সাধারণ আসন ও সংরক্ষিত মিলে বিএনপি-২৪৭ জন, জামায়াতে ইসলামী-৭৭ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-৮ জন, স্বতন্ত্র-৮ জন, বাংলাদেশ খেলাফত মজলিস-৩ জন, অন্যান্য ছোট দল মিলিয়ে-৬ জন; সব মিলিয়ে ভোটার ৩৪৯ জন।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে ওপেন ব্যালটে। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটে প্রার্থীর নাম লিখে স্বাক্ষর করবেন। ফলে কে কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা গোপন থাকবে না। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত দলীয় হিসাবের সঙ্গে ভোটের ফল কতটা মেলে।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও সংসদ সদস্য হওয়ায় ভোট দিতে পারবেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী অলি আহমদ সংসদ সদস্য নন, তাই তিনি এই নির্বাচনে ভোট দিতে পারবেন না।

১৯৯১ সালের পর আর নির্বাচন হয়নি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন জাতীয় সংসদ সদস্যরা। আগের নির্বাচনগুলোতে সংসদে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিরোধী দল থেকে কোনো প্রার্থী আসেননি। একক প্রার্থী থাকায় বারবার রাষ্ট্রপতি পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবার সরকার দলীয় সংসদ সদস্যদের ভোটে হেরে যাওয়া নিশ্চিত জেনেও বিরোধী দল থেকে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে প্রার্থী দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমদ।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা (এমপি)। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা হবে। গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হবে।

এর আগে গত ২৪ জুলাই ২২-তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি, শপথ শুক্রবার

আপডেট টাইম : ১২:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬