সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

রায়গঞ্জে বিএনপি নেতা বাচ্চুর বক্তব্যের প্রতিবাদে জামায়াতের নিন্দা

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার প্রতিবাদে বিএনপির আয়োজিত সমাবেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা।

মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির আলী মর্তজা ও সেক্রেটারি এস এম মনসুর আলী বলেন, গত ২৪ আগস্ট রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড চত্বরে বিএনপির প্রতিবাদ সমাবেশে সাইদুর রহমান বাচ্চু ‘উল্লাপাড়া আসনে বিএনপি জয়লাভ করেছিল, কিন্তু পরিকল্পিতভাবে আমাদের সেই বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে’ এবং সিরাজগঞ্জের ১৩ জন জুলাই শহীদের মধ্যে ১২ জন বিএনপির—এমন বক্তব্য দিয়েছেন বলে তারা দাবি করেন।

জামায়াত নেতাদের ভাষ্য, ওই বক্তব্য ‘মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। ইতিহাস ও বাস্তবতাকে পাশ কাটিয়ে এ ধরনের বক্তব্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। এতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক মতাদর্শের মানুষ অংশ নিয়েছেন এবং অনেকে জীবন দিয়েছেন। শহীদদের আত্মত্যাগকে দলীয় সংকীর্ণতার মধ্যে সীমাবদ্ধ করা এবং তাঁদের আত্মত্যাগকে অবমাননা করে কোনো মন্তব্য করা উচিত নয় বলে দাবি করেন জামায়াত নেতারা।

জামায়াতের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে দীর্ঘদিন ধরে নানা ধরনের ‘অপপ্রচার ও ভিত্তিহীন বক্তব্য’ দেওয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়, সাইদুর রহমান বাচ্চুর মতো একজন প্রবীণ রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়। বাস্তবভিত্তিক সমালোচনার পরিবর্তে অসত্য ও মনগড়া বক্তব্য দেওয়া তাঁর রাজনৈতিক মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করেছে বলেও মন্তব্য করা হয়।

রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক উল্লেখ করে জামায়াত নেতারা বলেন, মতপার্থক্যের কারণে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক নয়। তাঁরা সব রাজনৈতিক দলের নেতাদের দায়িত্বশীল ও সংযত বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জুলাইয়ের শহীদ ও দেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে কোনো বক্তব্য দেওয়ার আগে যথাযথ তথ্য যাচাই করা উচিত। একই সঙ্গে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক মো. সুমন আহমেদ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

রায়গঞ্জে বিএনপি নেতা বাচ্চুর বক্তব্যের প্রতিবাদে জামায়াতের নিন্দা

আপডেট টাইম : ০৭:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬