সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন: ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি চিজ কারখানায় অভিযান চালিয়ে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে শাহজাদপুর উপজেলার বাজিয়ারপাড়ায় অবস্থিত চিজ কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানে শাহজাদপুর উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী র্যাব-১২ ও ব্যাটেলিয়ন আনসার এর সদস্যরা উপস্থিত ছিলেন।

মো: সোহেল শেখ জানান, শাহজাদপুরের বাজিয়ারপাড়ার ওই চিজ কারখানাটিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন ও বাজারজাতকরণ, অনুমোদন নেই অথচ চিজের মোড়কে হালাল ফুড ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সরকারি লোগো ব্যবহার করে আসছিল। মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সৌরভ এ্যাগ্রো ডেইরি এন্ড পোল্ট্রির ম্যানেজার মো: ঈশা আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন: ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৭:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬