সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ফের জুটি বাঁধছেন রাজ-সাবিলা, থাকছে নতুন চমক

শরিফুল রাজ ও সাবিলা নূর । ছবি - সংগৃহীত

এক সিনেমার সাফল্যের পর ফের জুটি বাঁধছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। গেল ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তারা। এবার সময়, স্মৃতি, সম্পর্ক আর রহস্যের ভিন্নধর্মী গল্প নিয়ে বড় পর্দায় ফিরছেন এই জুটি।

নতুন সিনেমাটির নাম ‘কানাভুলা প্যারাডক্স’। তানিম নূরের প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার। এই সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তাদের।

টাইম-ট্রাভেল, রোমান্স ও মিস্ট্রির সমন্বয়ে তৈরি হবে ‘কানাভুলা প্যারাডক্স’। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ ও সাবিলা নূর। গল্পের আবহে সময়ের নানা বাঁক, সম্পর্কের টানাপোড়েন, স্মৃতির প্রভাব এবং রহস্য—সবকিছুর সমন্বয় থাকছে বলে জানিয়েছেন নির্মাতারা।

নির্মাতাদের পরিকল্পনা, প্রচলিত গল্প বলার ধরন থেকে বেরিয়ে দর্শকদের জন্য ভিন্ন ধরনের সিনেমাটিক অভিজ্ঞতা তৈরি করা। সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের মধ্য দিয়ে এগিয়ে যাবে গল্প। ফলে পরিচিত কাঠামোর বাইরে গিয়ে নতুন স্বাদের একটি গল্প উপহার দেওয়ার লক্ষ্য তাদের।

‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমার গল্পের মূল অনুপ্রেরণা নেওয়া হয়েছে লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত একই নামের উপন্যাস থেকে। উপন্যাসটির ভাবনা ও গল্পকে বড় পর্দার উপযোগী করে সিনেমাটি নির্মাণের প্রস্তুতি চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে সিনেমাটির শুটিং। এরপর একই বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির সঙ্গে যুক্ত দুই নির্মাতারই রয়েছে আগের কাজের অভিজ্ঞতা। আয়মান আসিব স্বাধীন এর আগে তানিম নূর পরিচালিত ওয়েব সিরিজ ‘কাইজার’ এবং চলচ্চিত্র ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা হিসেবে কাজ করেছেন। অন্যদিকে সুস্ময় সরকার ওই তিনটি কাজেই গল্পকার ও প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এবার সেই অভিজ্ঞতাকেই পরিচালনার কাজে কাজে লাগাতে চান তারা। ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সাফল্যের ধারাবাহিকতায় নতুন সিনেমা নিয়ে বড় পরিসরে এগোতে চাইছে প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ।

‘কানাভুলা প্যারাডক্স’ হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির তৃতীয় চলচ্চিত্র। নতুন নির্মাতা, জনপ্রিয় জুটি এবং সময় ভ্রমণকে ঘিরে তৈরি গল্প—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ফের জুটি বাঁধছেন রাজ-সাবিলা, থাকছে নতুন চমক

আপডেট টাইম : ০১:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬