সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

হোসেনপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ শীর্ষক বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুড়িমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার ও কুড়িমারা আলোকিত যুব সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল (বিএনপির) কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যসচিব ও হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল্লাহ কায়সার শহীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের সভাপতি এবং ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মুহাম্মদ শফিউল্লাহ কাড়ার।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী ও শিশুদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

আয়োজকরা বলেন, শিশুদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষায় তাদের সম্পৃক্ত করাই ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, আয়োজক সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

হোসেনপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

আপডেট টাইম : ১০:৫৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬