সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ভূল্লীতে ট্যাপেন্টাডল সেবনের সময় তিন যুবক আটক

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের সময় তিন যুবককে আটক করেছে ভূল্লী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ভূল্লী বাজারের রেহেনা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—ভূল্লী থানার ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ বারমারা (কচুবাড়ি ভাটা) এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আল আমিন (২২); কচুবাড়ী নাপিতপাড়া এলাকার মধু শর্মার ছেলে শ্রী সুমন শর্মা ডালিম (২৪) এবং ২ নম্বর বালিয়া ইউনিয়নের কুমারপুর বসিরপাড়া এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে মো. মেহেদী হাসান লিমন (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে রেহেনা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় তিন যুবক ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করছিলেন। খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পরে তাদের আটক করে তল্লাশি চালালে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দীকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আটক তিন যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ভূল্লীতে ট্যাপেন্টাডল সেবনের সময় তিন যুবক আটক

আপডেট টাইম : ১১:০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬