বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ের বাড়ির গেইটে গ্যাসের রাইজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সাথে সাথে প্রচন্ড বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের সামনে হঠাৎ আগুণের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন: ফায়ারিং প্রশিক্ষণের সময় চট্টগ্রামে প্রাণ গেল দুই সেনাসদস্যের
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, বেলা ১.১৫ মিনিটে মন্ত্রী মহোদয়ের বাড়িতে আগুন ধরার আমরা খবর পেয়েছি। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
তিনি বলেন, বাড়ির গেইটম্যান জানিয়েছে গ্যাস রাইজারে বজ্রপাত হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোন অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 





















2 thoughts on “সিরাজগঞ্জে বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন”