সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

নতুন আয়োজনে পাঁচ শিল্পীর কণ্ঠে ‘মানুষ বড়ই স্বার্থপর’

একক কণ্ঠের সাফল্যের পর এবার দলবদ্ধ কণ্ঠে নতুন রূপ পাচ্ছে শ্রোতাপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রোহান রাজের লেখা ও সুর করা গানটি নতুন সংগীতায়োজনে গাইছেন পাঁচ শিল্পী। সুমী শবনম, সালমা, তসিবা ও জারিনের সঙ্গে এবার নিজের কণ্ঠও যুক্ত করেছেন রোহান রাজ।

গানটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল সুকুমার বাউলের কণ্ঠে। তার গাওয়া ‘মানুষ বড়ই স্বার্থপর’ বিভিন্ন প্ল্যাটফর্মে এরই মধ্যে ২০ কোটিরও বেশি ভিউ পেয়েছে। পরবর্তী সময়ে গানটি নতুন করে গেয়ে শ্রোতাদের নজর কাড়েন এই প্রজন্মের শিল্পী তসিবা। তার কণ্ঠের সংস্করণটিও প্রায় ৯০ লাখ ভিউ অর্জন করেছে।

এবার সেই পরিচিত গানকেই ভিন্ন আয়োজনে উপস্থাপনের উদ্যোগ নিয়েছেন রোহান রাজ। এরই মধ্যে পাঁচ শিল্পীর কণ্ঠে গানটির ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে। ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি লোকেশনে ধারণ করা হয়েছে মিউজিক ভিডিও। ভিডিওটি নির্মাণ করেছেন মাসুম খান।

গানটির নতুন সংস্করণ নিয়ে রোহান রাজ বলেন, ‘তসিবা আগেই গেয়েছেন গানটি। তার গাওয়া গানটি জনপ্রিয়ও হয়েছে। সুমী শবনম ও সালমা আমাকে অনেক দিন ধরেই বলছিলেন গানটি তারা গাইতে চান। তাই সবাইকে নিয়ে নতুন করে গানটি তৈরি করলাম। আমি নিজেও গেয়েছি।’

গানটির সঙ্গে যুক্ত হওয়ার অনুভূতি জানিয়ে সুমী শবনম বলেন, ‘গানটি প্রথম শুনে খুব কেঁদেছিলাম। যেদিন শুনলাম এটা আবার তৈরি হচ্ছে, নিজেই আবদার করি গানটির সঙ্গে যুক্ত থাকার জন্য।’

সালমার কাছেও গানটি দীর্ঘদিনের পছন্দের। তিনি বলেন, ‘এই গান যখন প্রথম রিলিজ হয়, তখনই গানের কথা ও সুর আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। অবশেষে আমিও গাইলাম গানটি।’

অন্যদিকে তসিবা বলেন, ‘এটা আমার খুব পছন্দের একটি গান। আমার বিশ্বাস, নতুন আয়োজনে আমাদের কণ্ঠে গানটি আরও অনেক দূরে যাবে।’

নিজের গানের ধরন থেকে কিছুটা ভিন্ন হলেও এই আয়োজনে যুক্ত হয়েছেন জারিন। তিনি বলেন, ‘আমার গানের ধারাটা যদিও আলাদা, তারপরও আশা করছি, নতুন আয়োজনে নতুন ভালো লাগার জন্ম দেবে গানটি।’

নতুন সংস্করণের মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশিত হবে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার। নকিব সোহাগের ই-সাউন্ড মিউজিক নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।

One thought on “নতুন আয়োজনে পাঁচ শিল্পীর কণ্ঠে ‘মানুষ বড়ই স্বার্থপর’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

নতুন আয়োজনে পাঁচ শিল্পীর কণ্ঠে ‘মানুষ বড়ই স্বার্থপর’

আপডেট টাইম : ০৪:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬