তিন বছর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুদোমন দেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন।

আরও পড়ুন: অবৈধ ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে কর্তৃপক্ষের আদালতে মামলা
বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০২৩ সালের ৯ জুলাই দীর্ঘ দশ বছর পর সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় সেদিন কমিটি ঘোষণা না দিয়েই সিরাজগঞ্জ ত্যাগ করেন কেন্দ্রীয় নেতারা।
এর তিন সপ্তাহ পর ৩০ জুলাই জাকিরুল ইসলাম লিমনকে সভাপতি ও সুমন রহমান সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
আংশিক কমিটিতে সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম রিপন এবং যুগ্ন-সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলামকে নির্বাচিত করা হয়।
দীর্ঘ তিন বছর দুই মাস পর সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলো।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 





















One thought on “সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন”