দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় র্যাব জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, রংপুরের সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে পার্বতীপুর থানাধীন রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী পাকা সড়কের ওপর মালিকবিহীন দুটি ব্যাগ পড়ে থাকতে দেখে তল্লাশি চালানো হয়। পরে একটি ব্যাগ থেকে ৫০ রাউন্ড এবং অপর ব্যাগ থেকে ৪২ রাউন্ডসহ মোট ৯২ রাউন্ড .২২ রিমফায়ার লং রাইফেল গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা গুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসবিরোধী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-১৩-এর অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসান আলী, (হাকিমপুর) দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 























One thought on “দিনাজপুরের পার্বতীপুরে ৯২ রাউন্ড গুলি উদ্ধার করল র্যাব”