সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

পুলিশকে লক্ষ্য করে পাথর, আসামি নিয়ে পালাল দুর্বৃত্তরা

গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের ওপর এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করা হলে মাসুদ নামে এক পুলিশ কনস্টেবল আহত হন।

ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ছিনিয়ে নেওয়া আসামি রাহুলকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোজাম্মেল (৩০), আশরাফুল (২৪), নাইম মিয়া (২৮), সোহাগ (৩০) ও আদর (২১)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তি এলাকায় অভিযান চালায়। অভিযানে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নেওয়ার জন্য টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকার দিকে নিয়ে আসার সময় কয়েকজন হামলাকারী পুলিশের গতিরোধ করে।

একপর্যায়ে হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ শুরু করে। এতে কনস্টেবল মাসুদ আহত হন। হামলার সুযোগে গ্রেপ্তার করা আসামি রাহুলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকায় অভিযান শুরু করেন। পরে রাতভর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া রাহুল এখনো পলাতক রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার পথে সন্ত্রাসীরা পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে। এতে কনস্টেবল মাসুদ আহত হন। হামলাকারীরা গ্রেপ্তারকৃত আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক রাহুলসহ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

পুলিশকে লক্ষ্য করে পাথর, আসামি নিয়ে পালাল দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৬:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬