সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় বিআরডিবির উদ্যোগে গণসচেতনতামূলক প্রশিক্ষণ

বরিশালের আগৈলঝাড়ায় সমাজকে অপরাধমুক্ত করা ও সামাজিক ব্যাধি দূর করার লক্ষ্যে এক গণসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৫সেপ্টেম্বর) সকালে উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মিলনায়তনে গণসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।

প্রশিক্ষণ কর্মশালায় বাল্যবিয়ে রোধ, মাদকের কুফল, ইভটিজিং প্রতিরোধ, মোবাইলের সঠিক ব্যবহার এবং বর্তমান সময়ে অতি আলোচিত ‘মব কালচার’ থেকে দূরে থাকার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

ওসি মাসুদ খান জানান, সমাজ থেকে বাল্যবিয়ে ও ইভটিজিং চিরতরে নির্মূল করতে অভিভাবক ও স্থানীয় জনগণকে সোচ্চার হতে হবে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। এছাড়া কিশোর ও যুবসমাজ যেন ইন্টারনেটের অপব্যবহার ও সাইবার অপরাধে না জড়ায়, সে বিষয়ে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। যেকোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে এবং ‘মব কালচার’ থেকে দূরে থেকে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জোর তাগিদ দেন তিনি।
তিনি আরও জানান, পুলিশ জনগণের বন্ধু কোনো স্থানে অপরাধ বা বিশৃঙ্খলার তথ্য পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে। অনুষ্ঠানে বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আগৈলঝাড়ায় বিআরডিবির উদ্যোগে গণসচেতনতামূলক প্রশিক্ষণ

আপডেট টাইম : ০৯:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬