সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ব্যাংক পরিচালক হতে যোগ্যতার কঠোর মাপকাঠি

ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির প্রতিনিধি পরিচালক হওয়ার শর্ত কঠিন করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো শেয়ারধারক কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক মনোনয়ন দিতে হলে ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অথবা পরিচালক হতে হবে। পাশাপাশি প্রতিনিধি পরিচালক হওয়ার আগে সংশ্লিষ্ট কোম্পানিতে নির্দিষ্ট পরিমাণ শেয়ারের মালিকানাও থাকতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি তার নিট সম্পদের চেয়ে বেশি মূল্যের শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। কোনো কোম্পানি নির্ধারিত সীমার অতিরিক্ত শেয়ার ধারণ করে থাকলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে তা নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, শেয়ারধারক কোম্পানির পক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদে মনোনীত প্রতিনিধি পরিচালককে অবশ্যই ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অথবা পরিচালক হতে হবে। শুধু তাই নয়, প্রতিনিধি পরিচালক হওয়ার আগে সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানিতে তার নিজস্ব শেয়ার মালিকানা থাকতে হবে।

এ ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানির প্রতিনিধি পরিচালক হতে হলে মনোনীত ব্যক্তির নিজের নামে সংশ্লিষ্ট কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে ২ শতাংশ দায়মুক্ত মালিকানা থাকতে হবে। আর অন্যান্য কোম্পানির ক্ষেত্রে এই হার কমপক্ষে ২০ শতাংশ।

শুধু নিয়োগের সময় শেয়ার রাখলেই হবে না। প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালের পুরো সময় নির্ধারিত শেয়ার মালিকানা বজায় রাখতে হবে। অর্থাৎ দায়িত্ব পালনকালে ওই মালিকানা কমে গেলে নতুন শর্তের সঙ্গে তা সাংঘর্ষিক হবে।

এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক নিয়োগ, পুনর্নিয়োগ কিংবা পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। এ জন্য আবেদন করার সময় মনোনীত ব্যক্তির সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানিতে মালিকানা বা স্বত্ব থাকার প্রমাণপত্রও বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।

সার্কুলার জারির আগে ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে নিয়োগ পাওয়া প্রতিনিধি পরিচালকদের পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে। একই সঙ্গে এ বিষয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি উপস্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ব্যাংক পরিচালক হতে যোগ্যতার কঠোর মাপকাঠি

আপডেট টাইম : ০৮:১৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির প্রতিনিধি পরিচালক হওয়ার শর্ত কঠিন করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো শেয়ারধারক কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক মনোনয়ন দিতে হলে ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অথবা পরিচালক হতে হবে। পাশাপাশি প্রতিনিধি পরিচালক হওয়ার আগে সংশ্লিষ্ট কোম্পানিতে নির্দিষ্ট পরিমাণ শেয়ারের মালিকানাও থাকতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি তার নিট সম্পদের চেয়ে বেশি মূল্যের শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। কোনো কোম্পানি নির্ধারিত সীমার অতিরিক্ত শেয়ার ধারণ করে থাকলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে তা নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।

আরও পড়ুন: জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার প্রস্তুতি: ইসি সানাউল্লাহ