কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিধ:
ঠাকুরগাঁও থেকে সিরাজগঞ্জের কামারখন্দে প্রেমিকার খোঁজে এসে তার সাথে ফোনে কথা বলতে বলতেই বিষপানে আত্মহত্যা করেছেন ফেরদৌস দুর্লভ (দুলু) (২৪) নামে এক প্রেমিক।
গতকাল সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার চৌবাড়ী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত যুবক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার পতিলা ভাসা এলাকার আব্দুর রহমান মাস্টারের ছেলে।
কামারখন্দ উপজেলার রায়দৌলত পুর ইউনিয়নের চৌবাড়ী গ্রামের অনার্স পড়ুয়া এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক ছিল সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক হলে সম্পর্কের অবনতি ঘটে। এরপর হতাশ যুবকটি মেয়েটির সঙ্গে দেখা করতে চৌবাড়ি গ্রামে আসেন। সোমবার সকালে মুঠোফোনে মেয়েটির সঙ্গে কথা বলার সময় চৌবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বসেই বিষপান করে বলে স্থানীয়রা জানান।
পরে মেয়েটির বাবা খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মরদেহ বর্তমানে মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বক্তব্য জানতে মঙ্গলবার মেয়েটির বাড়িতে গিয়ে তার মা-বাবাকে পাওয়া যায়নি। রায়দৌলপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের শেখ বলেন, বিষয়টি আমার জানা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক কামারখন্দ থানার এক পুলিশ জানান, “বিষপানে আত্মহত্যার ঘটনাটি সত্য। বিষয়টি আমরা সোমবার সন্ধ্যায় জেনেছি।

রিপোর্টার: 



















