সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

প্রেমভঙ্গের কষ্টে চন্দ্রগঞ্জে কিশোরীর আত্মহত্যা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:৩২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • 84
মো. ইসমাইল হোসেন, নোয়াখালি ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রেমঘটিত কারণে মাইশা (১৫) নামে এক নবম শ্রেণির স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার চন্দ্রগঞ্জ থানার ৯নং উত্তর জয়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে।
নিহত মাইশা স্থানীয় বাবুল মিয়ার কন্যা এবং চৌপল্লী কে.ডি. উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, তার সঙ্গে একই ইউনিয়নের রিতু নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল।
প্রায় দুই সপ্তাহ আগে তাদের একদিন বাইরে ঘুরতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে মাইশার মা দত্তপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে মাইশাকে বাড়ির বাইরে যেতে দেওয়া হয়নি। প্রায় ১০ দিন ঘরবন্দি থাকার পর মাইশার মানসিক অবস্থা ভেঙে পড়ে।
মঙ্গলবার দুপুরে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার পর মাইশা রান্নাঘরে গিয়ে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়। বাড়ির লোকজন তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয়রা জানান, মাইশা শান্ত ও ভদ্র স্বভাবের ছিল। প্রেমিক রিতুর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই সে মানসিক চাপে ভুগছিল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

প্রেমভঙ্গের কষ্টে চন্দ্রগঞ্জে কিশোরীর আত্মহত্যা

আপডেট টাইম : ১০:৩২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫