সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

দাঁড়ানো অটোরিকশা ও ভ্যানকে চাপা দিলো বাস, প্রাণ গেল চালকের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 134

প্রতিবেদক, শাজহাজপুর (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের শাহজাদপুরে  যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথে দাঁড়ানো অটোরিকশা ও ভ্যানগাড়ীকে চাপা দেওয়ায় বাহাদুর (৪৫) নামে ভ্যানচালক নিহত হয়েছেন। এই দূর্ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে।

শনিবার (৯ আগষ্ট) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়নের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত গনির পুত্র বাহাদুর(৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বড়াল সেতু পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়ানো সিএনজি চালিত থ্রি-হুইলার এবং ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাহাদুর নামের এক ভ্যান চালক নিহত হয়। এসময় গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২ জনকে ঢাকার পিজি হাসপাতাল ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শারমিন আলম জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৮ জনকে হাসপাতালে আনা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের ভর্তি করে এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে থাকা হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, সরকার ট্রাভেলসের নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই একজন ভ্যানচালক নিহত হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

দাঁড়ানো অটোরিকশা ও ভ্যানকে চাপা দিলো বাস, প্রাণ গেল চালকের

আপডেট টাইম : ০৫:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫