সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা নিয়ে এবার মহাসড়কেই সেমিনার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:২৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৮২ জন দেখেছেন

প্রতিবেদক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়:

সিরাজগঞ্জের শাহজাদপুরে বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা বিষয়ে এবার মহাসড়েকই অনুষ্ঠিত হলো সেমিনার। মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-পাবনা মহাসড়কে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে অনুষ্ঠিত সেমিনারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

আগামি একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্পের ডিপিপি  অনুমোদনের দাবিতে মহাসড়কে এই সেমিনারের আয়োজন করা হয়।

এতে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ। সেমিনারে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তরের পরিকল্পনা কর্মকর্তা চন্দ্রন মন্ডল ও গবেষণা কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্যান্যরা। সেমিনারে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠার নয় বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অঙ্কের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছে। গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেয় শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ৬ মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে পুনরায় আন্দোলন শুরু হয়।

84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা নিয়ে এবার মহাসড়কেই সেমিনার

আপডেট টাইম : ০২:২৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫