সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না: শফিকুর রহমান

লংমার্চের উদ্বোধনী সমাবেশে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এ কর্মসূচি কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জন্য নয়; দেশের মানুষের অধিকার আদায়ের জন্যই তারা রাজপথে নেমেছেন। এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ছয় দফা দাবি আদায়ে মতিঝিল থেকে শুরু হওয়া লংমার্চ নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে পৌঁছার পর এক পথসভায় এসব কথা বলেন জামায়াতের আমির।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবি সামনে রেখে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।

এ লংমার্চে বাধা দেওয়া হলে তা মোকাবিলা করে গন্তব্যে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান। কাঁচপুরে তিনি আরও বলেন, জনগণের দাবি আদায়ের পথে কোনো বাধা এলে আন্দোলন আরও জোরদার করা হবে।

এর আগে সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে বিপুলসংখ্যক গাড়ির বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না: শফিকুর রহমান

আপডেট টাইম : ১১:২২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬