সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

অন্তর্জালে প্রকাশ পেল দেবজ্যোতির নতুন মিউজিক ভিডিও

মডেলিংয়ের পর্দা পেরিয়ে এবার মিউজিক ভিডিওতে নতুন চমক নিয়ে হাজির তরুণ মডেল দেবজ্যোতি। ফ্যাশন মডেলিং ও বাংলা চলচ্চিত্রে কাজের পর এবার নতুন এক গানের ভিডিওতে নিজের উপস্থিতি দিয়ে দর্শকদের নজর কাড়ছেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ‘ভয়েজ অফ নারগিস’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে দেবজ্যোতি অভিনীত নতুন মিউজিক ভিডিও। প্রকাশের পর থেকেই গান ও ভিডিওটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

গানটির কথায় রয়েছেন কাজল শেখ, সংগীতায়োজন করেছেন ইফতেখারুল এহতেশাম লেনীন। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী নারগিস এ খানম। পুরো মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

নতুন এই কাজ প্রসঙ্গে উচ্ছ্বসিত দেবজ্যোতি বলেন, “দারুণ একটি গানের কাজ করেছি। বিশেষ করে গানটির শিল্পী নারগিস এ খানম আপু দুর্দান্ত গেয়েছেন। আর মিউজিক ভিডিওটি সৌমিত্র ঘোষ ইমন ভাই অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছেন। আশা করি, গান ও মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।”

মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করে নিজের ক্যারিয়ারকে আরও বিস্তৃত করছেন দেবজ্যোতি। নতুন এই মিউজিক ভিডিওতেও তার উপস্থিতি দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটিই দেখার অপেক্ষা।

One thought on “অন্তর্জালে প্রকাশ পেল দেবজ্যোতির নতুন মিউজিক ভিডিও

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

অন্তর্জালে প্রকাশ পেল দেবজ্যোতির নতুন মিউজিক ভিডিও

আপডেট টাইম : ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মডেলিংয়ের পর্দা পেরিয়ে এবার মিউজিক ভিডিওতে নতুন চমক নিয়ে হাজির তরুণ মডেল দেবজ্যোতি। ফ্যাশন মডেলিং ও বাংলা চলচ্চিত্রে কাজের পর এবার নতুন এক গানের ভিডিওতে নিজের উপস্থিতি দিয়ে দর্শকদের নজর কাড়ছেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ‘ভয়েজ অফ নারগিস’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে দেবজ্যোতি অভিনীত নতুন মিউজিক ভিডিও। প্রকাশের পর থেকেই গান ও ভিডিওটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

গানটির কথায় রয়েছেন কাজল শেখ, সংগীতায়োজন করেছেন ইফতেখারুল এহতেশাম লেনীন। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী নারগিস এ খানম। পুরো মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

আরও পড়ুন: সাবেক স্ত্রীর নিশানায় বাদশা, দিলেন ‘প্লেবয়’ তকমা