সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

অভিযোগ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৭ জন দেখেছেন
মহসিন আলম মুহিন
কোথায় গিয়ে করবো নালিশ
বলো কার কাছে,
মানেনা কেউ বিচার সালিশ
ঘুরায় মিছে মিছে।
যাদের ভাবি আপন করে
তারাই ভাবে পর,
গোপনে নেয় সবই কেড়ে
ভাঙ্গে সুখের ঘর।
মিথ্যে আশার পাহাড় বেয়ে
চলি লম্বা পথ,
আশার প্রদ্বীপ নিভে গিয়ে
খাদে পড়ে রথ।
সকাল থেকে রাতের কালে
আঘাত নামে কত,
কেমন করে কোথায় গেলে
দুঃখ হবে গত।
বিচারপতি, সাক্ষীসাবুদ ভেজাল-
কাঁদে অবুঝ প্রাণ,
কে শুনবে অভিযোগ আজকাল-
কেমনে পাবো পরিত্রাণ।
ব্যস্ত সবাই নিজের কাজে
কেউ শোনেনা কথা,
হাজার ভালো চিন্তার মাঝে
আসে শুধুই ব্যথা।
83
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযোগ

আপডেট টাইম : ১২:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
মহসিন আলম মুহিন
কোথায় গিয়ে করবো নালিশ
বলো কার কাছে,
মানেনা কেউ বিচার সালিশ
ঘুরায় মিছে মিছে।
যাদের ভাবি আপন করে
তারাই ভাবে পর,
গোপনে নেয় সবই কেড়ে
ভাঙ্গে সুখের ঘর।
মিথ্যে আশার পাহাড় বেয়ে
চলি লম্বা পথ,
আশার প্রদ্বীপ নিভে গিয়ে
খাদে পড়ে রথ।
সকাল থেকে রাতের কালে
আঘাত নামে কত,
কেমন করে কোথায় গেলে
দুঃখ হবে গত।
বিচারপতি, সাক্ষীসাবুদ ভেজাল-
কাঁদে অবুঝ প্রাণ,
কে শুনবে অভিযোগ আজকাল-
কেমনে পাবো পরিত্রাণ।
ব্যস্ত সবাই নিজের কাজে
কেউ শোনেনা কথা,
হাজার ভালো চিন্তার মাঝে
আসে শুধুই ব্যথা।