সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

আগৈলঝাড়ায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে ৫ হাজার ১৮৭ চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে বরিশালের আগৈলঝাড়ায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৮৭টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপির উদ্যোগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতিন্দ্র নাথ মিস্ত্রী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, যুবদল নেতা বেল্লাল ফকির, আসিফ আকবরসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নিরুপম মজুমদার বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ করে এবং নিয়মিত পরিচর্যা করে, তাহলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, শুধু চারা বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না। গাছকে বড় করে তুলতে নিয়মিত পরিচর্যা, সময়মতো পানি দেওয়া এবং প্রয়োজনীয় যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক শিক্ষার্থীকে নিজের হাতে লাগানো গাছটির দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অন্যতম কার্যকর উপায়। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতিপ্রেম ও সামাজিক দায়িত্ববোধও গড়ে উঠবে।

উপস্থিত শিক্ষকরা বলেন, বিদ্যালয়ভিত্তিক এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ইতিবাচক ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা বিতরণ করা চারাগুলো নিজ নিজ বাড়িতে রোপণ করে যথাযথভাবে পরিচর্যা করবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

আগৈলঝাড়ায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে ৫ হাজার ১৮৭ চারা বিতরণ

আপডেট টাইম : ০৯:৪৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬